somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি দিন এবং বইমেলা’২০১৬

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের দিনটাতে কাজের চাপের বাইরে যেয়ে একটু খোলাচোখে চারপাশে তাকালাম । সবকিছু কেমন যেন । অবশ্য আমার নিজের জীবনে অনিশ্চয়তার একটা ভাব আছে বলেই সবসময় নিজেকে ব্যস্ততায় মুড়ে রাখি।

দুপুরে অফিস থেকে বের হয়ে বনানী ক্লাব মাঠের যাচ্ছিলাম । বাসে উঠার আগে একটা রিকশায় উঠলাম । রিকশাওয়ালাকে বিমর্ষ দেখাচ্ছিলো খুব । আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে বলল, স্যার, আজকের দিনটা খুব খারাপ গেল।

: কেন ?

: স্যার সকালে এক ভদ্রলোক আমার রিকশায় প্রায় দেড় ঘন্টা চড়লেন, ভাড়া হয়েছিলো ১৩০ টাকা । শেষমেষ তিনি ভাড়া না দিয়েই চলে গেছেন ।

আমি কী বলব বুঝতে পারছিলাম না । একজন খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা এভাবে কেউ মেরে খেতে পারে তা আমার কল্পনার বাইরে । আর ১৩০ টাকাতো অনেক টাকা । আমি তাকে কী বলব বুঝে পাচ্ছিলাম না । এই টাকা না পাওয়ায় সে সকালে কিছু খায় নি । আমি তার হাতে ভাড়ার চেয়ে বেশি কিছু টাকা দিয়ে অনুরোধ করলাম কিছু খেয়ে নিতে । আর সান্তনা দিলাম, যা হওয়ার হয়ে গেছে, এটা থেকে শিক্ষা নেন । বেচারা রংপুরের মানুষ, শুধুমাত্র সেখানে কোন কাজ নেই দেখে (তাঁর মতে) কষ্ট করে ঢাকা শহরে সে রিকশা চালাচ্ছে ।


বনানীতে কাজ শেষ হয়ে গেল ৩টার মাঝেই । হঠাত করে অনেকদিন পর বিকালে অবসর পেয়ে গেলাম । ঢাবি ক্যাম্পাসের দিকে রওনা দিলাম । কয়েকজন বন্ধুকে ফোন দিলাম, সবাই ব্যস্ত । একা একা কী করব খুঁজে না পেয়ে বইমেলায় ঢুকলাম । ২০১৬ সালে প্রথম বইমেলায় গেলাম । বইমেলায় যাওয়ার সময় আবার মজার কান্ড । কয়েকজন তরুণ-তরুণী এসে হাতে বইমেলার একটা লোগোর মত এঁকে দিলো ।



বইমেলা এখনও জমে উঠেনি । তবে কিছু দৃশ্য পরিচিত । জায়গায় জায়গায় সেলফী তোলার চেষ্টা । সুন্দর পরিপাটি উপস্থাপক-উপস্থাপিকাদের কিছুক্ষণ পর পর বিভিন্ন বিষয়ে রিপোর্ট করা । লিটল ম্যাগ চত্তর এখনও সুনসান । বই/ম্যাগাজিন আছে ভালোই তবে আগ্রহী দর্শক/ক্রেতা কম। মেলায় কর্পোরেট উপস্থিতি বেড়েছে অনেক । IFIC ব্যাংকের সৌজন্য বা আরও ভালোভাবে বললে বসুন্ধরা গ্রুপের সৌজন্য ষ্টলে ভরে গেছে চারপাশ । কর্পোরেটদের জন্য আলাদা একটা ব্লকই রাখা হয়েছে। একটু বাণিজ্যমেলা বাণিজ্যমেলা ভাব আছে । টাকা ছাড়া এখন কিছু হয় না। উন্নত বিশ্বে চলচ্চিত্র ব্যবসার চেয়েও বড় হচ্ছে প্রকাশনা ব্যবসা । আমাদের বইমেলায় এভাবে কর্পোরেট উপস্থিতি দেখলে মনে হতে পারে আমরা যেন উন্নত বিশ্বের দিকেই হাঁটছি । কিন্তু বাস্তবতা খুব সম্ভবত খুবই করুণ । পরিচিত মানুষ ছাড়া আর কারও কাছে লেখকরা বই বিক্রী করতে পারেন বলে মনে হয় না ।

তবে আমি নিজে প্রমথ চৌধুরীর নীতিতে বিশ্বাসী । লেখক লিখেন নিজের মনের আনন্দের জন্য । মনের মত করে লিখতে থাকলে আরেকজনকে আনন্দ দেওয়াটা এমনিতেই চলে আসে ।



আজকে আমি ২টা বই নির্বাচন করে রাখলাম কেনার জন্য । বই গুলোর নাম আমার অক্ষরে অক্ষরে মনে নেই ।

১) Underlying strategy of primary school education of Bangladesh, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা ।

২) Memories of midnight, Sydney sheldon .



আজকের দিনে ছাপা হওয়া বইয়ের তালিকায় লেখক হিসেবে যাদের নাম দেখলাম তারা বেশিরভাগই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এবং প্রবাসী । বইমেলা এখনও বাংলাদেশের মধ্যবিত্ত এবং কিছু পরিচিত মানুষের বাইরে সার্বজনীন হতে পারল না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×