মিরসরাই ট্র্যাজেডির ঘাতক ট্রাকচালক মফিজ বরিশালে গ্রেফতার
২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ঘাতক ট্রাকচালক জসিম উদ্দিন মফিজকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার বাটনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ৫ দিন আগে ঘাতক ট্রাকচালক জসিম উদ্দিন মফিজ বরিশালের বাটনা গ্রামে বোনের মেয়ের শ্বশুর ফরিদ আহমেদ খানের বাড়িতে আত্মগোপন করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় বিএমপি'র কাউনিয়া থানার উপ-পরিদর্শক হেমায়েল কবির ও সহকারী উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ মফিজকে গ্রেফতার করে।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, ঘাতক মফিজকে গ্রেফতারের বিষয়টি মিরসরাই থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসে মফিজকে নিয়ে যাবেন। আজ মফিজকে কাউনিয়া থানার গারদখানায় রাখা হবে। শুক্রবার তাকে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাইয়ে ট্রাক দুর্ঘটনায় ৪৪ স্কুল ছাত্র নিহত হয়। ওই ঘটনার ট্রাকচালক জসিম উদ্দিন মফিজ। তার বাড়ি মিরসরাই।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন