somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অতি-ভূত রাত

০৬ ই জুন, ২০১৬ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফারাবীর মাথা ব্যাথাটা বেড়েছে । বেশ কয়েকদিন ধরে মাথা ব্যাথার এই অসুখ হয়েছে । ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করে না ফারাবী । সারাদিনের এত কাজের পর এমনটা হতেই পারে ।
শহরের হাজারো দালানকোঠার ভিড়ে অযত্নে ফেলে রাখা একটি টিনের চালের ঘরে একা থাকে ফারাবী । এখানে সে অনেকদিন ধরেই আছে । দিন শেষে এই টিনের ঘরেই তার একমাত্র ঠিকানা । রোজকার মতো আজও সে তার ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে । তবে আজ তার ঘুম আসছে না । মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে ভীষণ । ওদিকে বুকের মধ্যেও চিনচিনে ব্যাথা হচ্ছে ।

তখন মাঝরাত ! জল তৃষ্ণা পেয়েছে । ঘরে সে একা । একটুকু শক্তিও নেই উঠে দাড়াবার ।
হঠাৎ ঘরের দক্ষিণ কোণটা আলোকিত হয়ে উঠল । উঠে বসতে চাইল সে,কিন্তু তার সেই শক্তি নেই । শুয়েই বিছানার পাশের টেবিলটা হতে চশমাটা নিয়ে চোখে দিল ফারাবী । প্রথমে আবছা লাগল । মনে হচ্ছে তার ঘরে কোন হুরপরী এসেছে । ফারাবী ভয় পেল । ভাবছে সে চিৎকার করবে । তবে হুরপরীর অপরুপ সৌন্দর্য্য দেখে সে তার চিৎকার করার ক্ষমতা হারিয়েছে । তাছাড়া সে জানেও,মাঝরাতে চিতকার করলেও তাকে সাহায্য করার মতো কেউ নেই ।

মনে হচ্ছে এই হুরপরীটা তার অনেকদিনের চেনা । যেন তার সাথে এই হুরপরীর আত্মিক মিল আছে ।

হুরপরীটা এগিয়ে এসে ফারাবীর পাশে এসে বসল । ভয় পাচ্ছে ফারাবী । তবে ভয় পাওয়ার মতো কিছুই করছে না হুরপরীটা । তার মায়া ভরা মুখ দেখে কেন জানি ফারাবীর ইচ্ছে হচ্ছিল তার দিকে চেয়ে থাকার ।

হঠাৎ হুরপরী,
- তোমার তৃষ্ণা পেয়েছে । পানি দিব ?
- হুম (ভয়ে ভয়ে)
- আমাকে ভয় পাওয়ার কিছু নেই । আমি হুরপরী । যাকে তুমি রোজ রাত্রে কল্পনা করতে,ভাবতে । আমি তোমার কাছেই এসেছি ।
- কিন্তু তা কি করে সম্ভব ? আমি তো তা শুধুই কল্পনা করতাম । কল্পনা বাস্তব হয় কিভাবে ?
- সত্যিকারের মন দিয়ে চাইলে সবই সম্ভব । তুমি চেয়েছ বলেই আমি এখানে । তুমি না চাইলে আমি চলে যাব ।
- নাহ্,তার দরকার নেই ।

কিছু সময় চুপ থেকে,
- মাথাটা টিপে দিব ?
- হুম
- বালিশটাও যে নেই তোমার । আমার কোলে মাথা রেখে শুও ।
- ছিল । হুম..
- কোথায় ?
- ঘরেই । রেখে দিয়েছি আজ ।
- কেন ?
- তুমি আসবে তাই ।
- আমার আসার সাথে বালিশের কি সম্পর্ক ? তাছাড়া তুমি কিভাবে জানলে যে,আমি আসব ?
- বালিশটা থাকলে তোমার কোলে শোয়ার সুযোগটা পেতাম না । আর তুমি যেভাবে জেনেছ,আমি তোমায় কল্পনা করি । তেমনি ভাবে আমিও জেনেছি তুমি আসবে ।

কিছুক্ষণ পর,
- সময়তো অনেক হলো । এবার আমার যেতে হবে ।
- কেন ?
- আমার যাওয়ার সময় হয়ে এসেছে ।
- তাহলে এসেছিলে কেন ?
- তোমায় দেখতে । আজ তুমি ভুলেই গিয়েছিলে আমায় নিয়ে ভাবতে,কল্পনা করতে ।
- শরীরটা ভালো ছিল না । তাই হয়তো ।
- হ্যা,আমি বুঝতে পেরেছি । তবে এইভাবে আর কখনও ভুলে যেও না ।
- ভুলে যাব ।
- কেন ?
- কারণ আমি ভুলে গেলেই তুমি বারবার আসবে আমার কাছে এভাবে ।
- তা হয়তো হবে না ।
-
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ রাত ২:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×