somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি প্রেমের গল্প

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের কিশোরটি তার চাইতে দশ বছর বয়সী এক বিধবা
মহিলার প্রেমে পড়ে।তাদের ভালোবাসাটা ছিল বেশ
গভীর! কিন্তু চীন দেশে তখন বয়সের এই অসমতা
কোনভাবেই মেনে নিত না।তারা দুজন দুজনকে গভীরভাবে
নিজের করে চায়!
.
কোন এক প্রভাতে সব কিছু ছেড়ে দুজন পাড়ি জমালো
দূরে একটা পাহাড়ের চূড়ায়।এতটাই চূড়া যেখানে মানুষজন ভয়ে
উঠেনা।দুজন প্রথম দিকে বেশ কষ্টেই দিনগুলো কাটাচ্ছিল।
এমনও হয়েছিল ঘাস,লতাপাতা খেতে হয়েছিল তাদের।কোন
একদিন প্রিয় মানুষটার কষ্ট দেখে কিশোরটি প্রশ্ন করে
'এখানে কিছুই নেই।না আছে খাবারের ব্যবস্থাটুকুও।তোমার
খুব কষ্ট হচ্ছে তাইনা?'
প্রিয় মানুষটি হাসে আর কাঁধে মাথা রেখে বলে 'তুমি যতক্ষন
পাশে আছো আমার সবকিছুই আছে'!
.
টোনাটুনির সংসার চলতে লাগলো।লোকালয়ে যেত
স্বামী।খাবারের ব্যবস্থা করতো কাজ করে।কিন্তু নির্দিষ্ট
একটা সময় স্বামী কোথায় যেত ঠিক কি করতো স্ত্রী
বুঝতে পারতো না।কোনদিন প্রশ্নও করেনি যদি রাগ করে।
.
পঞ্চাশ বছর পর।
একদিন বৃদ্ধ স্বামী তার স্ত্রীকে বলছে "চলো এবার
আমরা লোকালয়ে ফেরৎ যাই।এখন আর সমস্যা হবেনা"!
স্ত্রী বলেন "কিন্তু আমিতো পঞ্চাশটা বছরে কোনদিন
নিচে নামিনি।এতটাই উপরে চূড়াটা যে নিচের দিকে তাকালেই
ভয় করে।কি করে নামবো আমি?"
.
বৃদ্ধ স্ত্রীর হাতটা ধরে পাহাড়ের একপাশে নিয়ে গেল।
স্ত্রী দেখল উপর থেকে নিচ পর্যন্ত বিশাল সিড়ির ভাজ কাটা।
যেখানে প্রায় ছয় হাজার সিড়ি হবে।স্ত্রী স্বামীর দিকে
তাকায়।
.
স্বামী বলেন ''সারাজীবন ভালোবাসা ছাড়া তোমাকে কিছুই
দিতে পারিনি।আমার জন্যইতো তুমি সব কিছু ছেড়ে
এসেছো।তাই ভাবলাম বৃদ্ধ বয়সটাতে আমরা লোকালয়ে
ফেরত যাবো সবার কাছে।কিন্তু তুমিতো পারবে না এই পাহাড়
থেকে নিচে নামতে।তাই সিড়ি বেয়ে যাতে নিচে নামতে
পারো পঞ্চাশটা বছর প্রতিদিন আস্তে আস্তে এই সিড়িগুলো
কেটেছি"!
স্ত্রী কিছু বলেনি স্বামীর দিকে তাকিয়ে রইল ভালোবাসার
দৃষ্টিতে!
.
গল্পটা কেবল গল্পই নয়,চীনের একটা প্রাচীন সত্য ঘটনা।
ভালোবাসাগুলো সবসময়ই সারপ্রাইজিংয়ের মধ্যে সুন্দর
থাকে।প্রিপারেশান নিয়ে ভালোবাসা যায়না।
.
এখন সারপ্রাইজিং ভালোবাসাগুলো নেই।নিয়মিত শপিং,ফুর্তি,দামী ফোন কিংবা অভিজাত হোটেলে ডিনার এসব পেলেই
পেয়ে যায় ভালোবাসা।কিছু থাকেনা অবশিষ্ট যা
দেখাবে,দেখবে,সন্তুষ্ট হবে ভালোবাসার মানুষটি!

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×