পুলিশের সাড়াশি অভিযানে ৪৮ জঙ্গীসহ গ্রেফতার আরও ২ হাজারেরও অধিক মানুষ । দয়া করে কি জানতে পারি ? জঙ্গী ছাড়া বাকি মানুষগুলো কেন গ্রেফতার ? কি দোষ তাদের ?
এমনিতে তো জেলের বন্দীদের রাখার জায়গা হয় না । তার উপর চালানো হচ্ছে গণগ্রেফতার । লাভ কি হচ্ছে বুঝছি না । কেবলই জেলের ভিতরের অবস্থাকে আরও অসহ্যময় করে তুলছে ।
রমজান মাস শান্তির মাস,সংযমের মাস । আর আমাদের দেশে রমজান মাস মানে রাত্রে তারাবী পড়ে আসা মানুষগুলোকে সন্দেহ করে গ্রেফতার করার মাস ।
গত দুই বছর আগে আমার এক বড় ভাই গ্রেফতার হয়েছিল । তার দোষ ছিল,সে সেহেরী শেষে ফজরের নামাজ পড়তে যাওয়া । পরে ঘটনা মোড় নিয়েছিল অন্যদিকে । জামাত-শিবির বলে দীর্ঘ এক বছর আটকে রাখা হয়েছিল । জামিনের জন্য পুলিশকে হাজার হাজার টাকা ঘুষ দিয়েও কোন লাভ হয়নি । কারণ হাজার টাকায় তাদের পেট ভরেনি । তাদের আরও চাই ।
কি লাভ এমন করে ? প্রশাসন কি দেখছে না ? আইন কি দেখছে না নিরীহ এই মানুষগুলোর উপর নির্যাতন ?
কি করে আর দেখবে ? আইনের চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা ।
ধিক্কার জানায় পুলিশ বাহিনীর এমন সাড়াশি অভিযানের নামে সাধারণ মানুষকে নির্যাতনকে । ধন্যবাদ ও প্রাপ্য বটে । কেননা ৪৮ জঙ্গী ধরা পড়েছে এই অভিযানে ।
তবে বন্ধ করুন এইসব সাধারণ মানুষের উপর নির্যাতন ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



