কিছুদিন আগে ফেসবুকে এক বিদেশী বন্ধুর সাথে আলাপ । প্রথমে নাম জানলাম,এরপর কোথায় থাকে,কি করে তা । ঐ বিদেশী বন্ধু ইতালিতে থাকে । একটা ব্যাংকে জব করে,এসব কিছু জানাল আমায় । পরবর্তীতে সে তার দেশ নিয়ে কিছু কথা লিখে সুযোগ পেলে সেখানে যাওয়ার অনুরোধ করল । যাওয়া হবে কিনা জানিনা কখনো,তবে যাওয়ার সুযোগ পেলে যাব এমনচায় জানালাম ওকে ।
এবার আমার পালা । নিজের সম্পর্কে বিস্তারিত বললাম । কোথায় থাকি সেটা বলতে ভুলে গিয়েছিলাম । পরক্ষণে আবার জানতে তাইলে বললাম 'বাংলাদেশ' এ থাকি ।
এচা শুনেই ও প্রথমে জানতে চাইল আমি কোন রাজনৈতিক দলের মানুষ কিনা ? উত্তর দিলাম,না । জানতে চাইল দেশের কি অবস্থা ? পরিস্থিতি কেমন এখন ?
প্রশ্নগুলো শুনে অবাক হলাম । কারণ,কোন বিদেশী মানুষের থেকে এমন সব প্রশ্ন শুনার জন্যে আমি প্রস্তত ছিলাম না । দেশের মানুষ হলে একটা ছিল ।
যাই হোক,মনে করলাম এতেই শেষ । তবে শেষ এখানে ছিল না । প্রশ্লমালা তো কেবলই শুরু করল ও । দেশের যত গুম,খুন,ধর্ষণ হয়েছে বড় ধরনের সবকিছু নিয়ে একের পর এক প্রশ্ন । বিরক্ত হচ্ছিলাম,সাথে অবাকও । ভাবছিলাম কিছু একটা বলে পার পেয়ে যাব । তবে তা আর হলো না । একের পর এক প্রশ্নে আমি জর্জরিত । মুখ দিয়ে কিছু আসছেই না । বরং লজ্জ্বা পাচ্ছিলাম সঠিক কিছু বলতে না পেরে । শেষ প্রশ্ন ছিল,এসব অপরাধের বিচার কার্যক্রম চলছে কিনা কিংবা আদৌ কারও শাস্তি হয়েছে কিনা ?
দুঃখ আর লজ্জ্বার সাথে বলেছি,না !!
আমি এতক্ষণ ধরে অবাক হয়েছি । এবার উনি অবাক হলেন ।
সে যাই হোক । আপনারাই বলুন,দেশের এত গুম,খুন,ধর্ষণ হচ্ছে । তারপরেও কেন আমরা চুপ ? আমাদের কি কিছুই করার নেই ?
শুধু ঘরের কোণে বসে,নিকোটিন হাতে এক বালতি সমবেদনা আর আফসোস জানিয়ে আমাদের কাজ শেষ ?
এসবের শেষ কোথায় ??
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



