somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রিয় সত্য

২৪ শে জুন, ২০১৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আমার জীবনের কিছু অপ্রিয় সত্য '

ভালবাসা মানুষকে শিখায় । তাই আমি ভালবাসতে দ্বিধাবোধ করি না ।

আমার প্রথম ভালবাসা : খুব অদ্ভুতভাবে শুরু হয়েছিল । দুজন দুজনকে না দেখে ভালবেসেছিলাম । ও থাকত সীতাকুন্ডে । যদিও আমার ভালবাসার মানুষ আমার চেয়ে বয়সে বড় ছিল । তাই আমি কিছু মিথ্যে বলেছিলাম । সম্পর্কটার বয়স ছিল ২ বছর । সম্পর্ক টিকিয়ে রাখতে প্রতিনিয়ত মিথ্যে বলতে হতো আমার । খারাপ লাগতো বলতে । তবে সত্যিকার অর্থেই খুব বেশি ভালবাসতাম বলে,বলতে পারিনি । কারণ,আমি জানতাম সত্যিটা জানলে ভালবাসা দরজা দিয়ে পালাবে । সবশেষে তাই হলো । একদিন হুট করে বলেই ফেললাম অপ্রিয় সত্যগুলো । বিনিময়ে দীর্ঘ ২ বছরের ভালবাসা নিমিষেই শেষ । অভিষাপ দিয়েছিল অনেক । পরে আবার কি মনে করে ফিরিয়েও নিয়েছে । তার দুইটি ছবি ও একটি চিঠি সমেত আমার দেয়া সব গিফট ফিরিয়ে দিয়েছিল । শিক্ষা পেয়েছি,কখনো কাউকে মিথ্যে বলা উচিৎ না । সেই থেকে মিথ্যে বলা ছেড়ে দিয়েছি । আমি বলতে গেলে প্রতারণায় করেছিলাম ওর সাথে মিথ্যে বলে । কিছুদিন আগে কক্সবাজারে বেড়াতে আসায় দেখা করতে চেয়েছিল প্রথমবারের মতো । তৃতীয় ভালবাসার প্রতি সম্মান রাখতে গিয়ে সে সুযোগেও দেখা হয়নি ।

আমার দ্বিতীয় ভালবাসা : কোন এক হোয়াটসঅ্যাপ গ্রুফে চ্যাট করতে করতে পরিচয় । পরবর্তীতে পার্সোনালি যোগাযোগ । সুন্দর চেহারা দেখেই প্রেমে পড়েছিলাম । কিছুদিন যেতে না যেতেই সম্পর্ক গভীরে পৌছে । একটু কথা না বললে,রাগ করলেই প্রিয়তমা হাত কাটতো । ভেবেছিলাম প্রচন্ড রকমের ভালবাসে বলেই এমন করে হয়তো । নিশ্চয় সত্যিকারের ভালবাসা । সম্পর্কের ৬ মাস হতে না হতেই প্রিয়তমা আমাকে ঘন্টা দেখিয়ে আরেকজনের সাথে ভালাবাসা শুরু করেছিল । বিদায় দিয়েছি ঐ ভালবাসাকে । এই প্রেম আমাকে শিখিয়েছে,সুন্দর দেখে প্রেম আর হাত কাটাকাটি দেখে কারও ভালবাসাকে সত্যিকারের ভালবাসা মনে করাটা ভুল ।

আমার তৃতীয় ভালবাসা : ফেবুতেই পরিচয় । বাস্তবেও চিনতাম তাকে । সহজ-সরল চালচলন আর চেহারায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলাম । দেখে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ নারী । সম্পর্কের ৪ মাসের সময় জানতে পারলাম আমার পাখির ফেবু আইডির অভাব নেই । একেক আইডি থেকে একেকজন । শিখতে পেরেছি,কারও নিষ্পাপ চেহারা চালচলনে বিশ্বাসী হওয়া ভুল । আড়ালে তার ভয়ংকর চেহারাও থাকে । ঐখানেই সম্পর্কের ইতি ।

পরবর্তী ভালবাসার মানুষকে স্বাগতম জানাই । জানি তুমিও এমন হবে । তবে জেনে রেখ আমি কষ্ট পাব না । কেবল শিখব তোমার কাছে ।

বেঁচে থাকুক সকল সত্য-মিথ্যে ভাসবাসা ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×