গাঢ় নীল রঙের ফুল, কিন্তু নিচের দিকটা (এবং ভেতরটা) সাদা- কখনো বা একটু হলদেও আভাস। অপরাজিতা কখনো গুচ্ছে গুচ্ছে ফোটে না, এরা যেন একা থাকতে ভালোবাসে। একটি একটি করে পাতা ভর্তি লতার ফাঁকে ফাঁকে এদেও ফুটতে দেখা যায়। ফুলে কোন গন্ধ নেই, কিন্তু সবুজ পাতার উপর ইতস্তত ছড়ানো ফুল গুলো দেখতে সত্যই খুব চমৎকার লাগে।
অপরাজিতাকে ইংরেজিতে Butterfly pea, Asian pigeonwings, Blue pie ইত্যাদি বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম Clitoriaterateal এটি পরিবারভুক্ত। Clitoria শব্দটি এসেছে গ্রীক Kleitoris থেকে, ফুলের আকারটি বোঝানোর জন্য। Ternatea শব্দটি এসেছে মালাক্কা উপসাগরের Ternate দ্বীপের নাম থেকে, যেখান থেকে এই ফুলটি সংগ্রহ কেও নামকরণ করা হয়েছিলো। অপরাজিতার পাতগুলি বহুফলক বা বহু পক্ষাকার হয়। প্রতিটি পাতায় ৫ থেকে ৯ টি পত্রক থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


