চলতি মাসে নতুন বাসা নিয়েছি খিলক্ষেত (নিকুঞ্জ-২) এলাকায়। ছয় তলাবিশিষ্ট বাসাটির দুই রুমের একটি বাসার নিচতলায় থাকি আমরা তিন বন্ধু। আমরা তিনজনই চাকুরীজীবী। সেজন্য অফিস ধরার জন্য অন্তত প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বের হতে হয়। প্রতিদিনকার মতই আজও বের হয়েছি অফিস যাবার জন্য। কিন্তু গিয়ে দেখি এ কি অবস্থা? পুুরো নিকুঞ্জ আবাসিক এলাকা জুড়ে বন্যার মত পানি। যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। বাসা থেকে বের হয়ে জুতা আর মোজা খুলে তা হাতে নিয়ে পুরো এলাকা পার হয়ে মেইন রাস্তায় (যেখানে বাস দাঁড়ায়) এসে আবার সেগুলো পড়লাম। এই অবস্থা শুধু আমার একার নয়, আমার মত অনেক চাকুরীজীবী, স্কুলে যাবার ছোট্ট বাচ্চার, অভিভাবকদের আর এ এলাকার শত শত মানুষদের।
আমার অভিযোগ সেই সব বাড়িওয়ালাদের প্রতি, যারা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছেন, বাড়ি ভাড়া বাবদ লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে উপার্জন করছেন, অথচ বাড়ির সামনের অংশটুকু হাজার খানেক টাকা দিয়ে ঠিক করতে পারছেন না। আমার প্রশ্ন, এত টাকা আপনারা করবেন কি? যাদের কাছ থেকে আপনাদের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, তাদের দিকে একটুও তাকাবেন না?
আপনারা পুরো আবাসিক এলাকার সবাই মিলে পুরো এলাকাটা ঠিক করতে পারেন বা অন্তত নিজ বাড়ির সামনের অংশটুকু ঠিক করে নিলেই তো হয়। একটু ভেবে দেখবেন প্লিজ! এভাবে শোষণ করার কোন মানে হয়না। আমরা আর কতদিন এ দুর্ভোগের শিকার হব বলতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


