somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিবর্হণ নির্ঘোষ
আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !! nnhttps://nnirghosh.blogspot.com/

তরুণ ও "দ্য ট্র্যাপ" ব্যান্ড : বিস্মৃত হয়ে যাওয়া একজন গীতিকার ও একটি ব্যান্ড !

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বিখ্যাত চাইম ব্যান্ডের “তুমি আকাশের বুকে বিশালতার উপমা” গানটির কথা কী মনে আছে ?


একটা সময় ছিল কলেজ পড়ুয়া কিংবা ভার্সিটি পড়ুয়া সকল যুবকদের কোন বিষণ্ন বিকেলে তস্য বিষণ্ন হয়ে সিডি প্লেয়ার কিংবা ক্যাসেট প্লেয়ার অথবা পিসিতে এই গানটি চালিয়ে শুনতে দেথা যেত । এমন কোন বিরহ প্রেম-প্রত্যাখ্যাত যুবক পাওয়া যাবে না যে এই গানটি শোনেনি । এই গানটা খালিদের গান নামে সমধিক পরিচিত । কিন্তু কেউ কী এই গানের গীতিকারকে চেনেন ? জানেন কী এই গানের রচয়িতা নিজেই একজন ব্যান্ড শিল্পী ও তার নিজেরই একটা ব্যান্ড আছে !!


অনেকেই জানেন না যে এই গানের গীতিকারের কয়েকটি বিখ্যাত গান আছে সেগুলো তিনি নিজেই গেয়েছেন । যদিও এগুলো যে তার লিখা তা খুব কম প্রচারিত হয়েছে । একসময় তিনি আইয়ূব বাচ্চু থেকে শুরু করে আসিফ আকবর সবার জন্য গান লিখেছেন । এমনকি লেখক সাদাত হোসাইনের যে মিউজিক্যাল ফিল্ম তার সুরকার ছিলেন তিনি ।


তিনি হলেন তরুণ । একসময়ের রক ব্যান্ড “ দ্য ট্র্যাপ” এর ভোকাল ও প্রধান গীতিকার ছিলেন তিনি । পরে এই ব্যান্ড ভেঙে যায় । এখন তরুণ নিজের নামেই একটি ব্যান্ড গঠন করে পরিচালনা করছেন ।


নব্বই দশকে কয়েকজন যুবক তৈরী করে “দ্য ট্র্যাপ” ব্যান্ডটি প্রথমে এদের ব্যান্ডের নাম রেইডার থাকলেও ১৯৯৫ সালে এর নাম পরিবর্তিত হয় । ব্যান্ডের সদস্য প্রায় সবাই ছিল স্কুলবন্ধু । ব্যান্ড গঠন করবার বেশ কয়েক বছর করবার পর তারা প্রকাশ করে তাদের একমাত্র অ্যালবাম (সম্ভবত) “ঠিকানা” । এই অ্যালবামের প্রায় সব গান জনপ্রিয় হয় । ব্যক্তিগতভাবে “ চাইলে তুমি” “ঈশ্বর নামে আছেন যিনি”, “আজব” ও “গুঞ্জন” এবং “স্বার্থপর” গানগুলো আমার বেশি পছন্দের ।


তবে শ্রোতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় স্বার্থপর গানটি এই গানটি সহ প্রায় সব কটা লিখা ও সুর তরুণের । নিজের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চটাই তিনি দেখিয়েছেন এই অ্যালবামে । বাংলাদেশের বিখ্যাত গীতিকারদের চাইতে তিনি যে কোন অংশে কম নন তা তিনি তার গানেই দেখিয়ে দিয়েছেন ।


তবুও এই মেধাবি মানুষটি একদম নিভৃতে রয়ে গেলেন । তাকে নিয়ে খুব একটা আলাপ আজকাল কোথাও হয় না । এমনকি এইগানগুলোও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে । এই দেশে অন্যান্য গীতিকারকে নিয়ে যে পরিমান আলোচনা চলে তার সিঁকিভাগও হয় না এই গুণি ও মেধাবির ক্ষেত্রে ।


যদিও আমরা আমাদের ঠোঁটে ও কানে মাখিয়ে তরুণের গানগুলো তবে আমরা স্মরণ করি না এই গুণি ব্যক্তিকে ।


কালের গর্ভে হয়তো এভাবেই হারিয়ে যায় দেশের গুণি সন্তানগুলো ।


এইখানে তরুণের গানগুলো দিলাম । শুনে দেখুন কেমন লিখে ও গায় এই শিল্পী !









সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×