somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নৈশ শিকারী
জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

বিজয় দিবসে আজ জানতে ইচ্ছে করে; সত্যিই কি আমরা পূর্ণ স্বাধীন???

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


**এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমারা তোমাদের ভুলবোনা**
লক্ষ শহীদের রক্ত আর মা-বোনের সম্মানের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, যাদের প্রান ও সম্মানের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা তথা বিজয় অর্জন করেছি তাদের বিদেহী আত্নার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
.
বিজয়ের উচ্ছাসে আমাদের এটা ভুলে গেলে চলবেনা কাদের আত্ন ত্যাগের বিনিময়ে আজকের এই উল্লাস তাই বিজয় উৎযাপনের পাশাপাশি আমাদের সকলের উচিত শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা। শুধু গালে, মুখে জাতীয় পতাকা আঁকলে কিংবা মাথায় বেধে ওপেন কনসার্টে নাচ-গান করলেই বিজয় দিবস পালিত হয়না; মহান শহীদদের প্রতিও আমাদের কিছু কর্তব্য রয়েছে।
.
এবার একটু অন্য কথায় আসি, জাতিগত ভাবে আমরা স্বাধীন হলেও আমাদের স্বাধীনতা শুধু বিজয় দিবস পালনের ক্ষেত্রেই সীমাবদ্ধ; মন থেকে আমরা দাসত্বের শৃঙ্খল মুক্ত হতে পাড়িনি। আর হবইবা কেন? দুইশত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাসত্ব, তারপর পাকিস্তানের দাসত্ব আর বর্তমানে স্বাধীনতাকে রাজনৈতিক দলীয় করন আর পরোক্ষ ভাবে ভারতের দাসত্ব যে আমাদের মনে প্রস্তর খোদিত হয়ে গেঁথে আছে।
.
আর ভারতের দাসত্ব বলার কারন; কিছুদিন আগে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে শুভেচ্ছা জানাতে মাননীয় প্রধান মন্ত্রী আমাদের দেশের জাতীয় সঙ্গীত না বাজিয়ে আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে ছিলেন, যা মনে পরলে আজও ভীষন কষ্ট হয়। একজন জাতির কর্ণধার হয়ে তিনি আমাদের পুরো জাতিকে কি ঈঙ্গিত দিয়েছিলেন তা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন।
.
এটাতো গেলো একটা ক্ষীণ বিষয় কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা ভারতের প্রতি কতোটা নির্ভরশীল সেটা আমাদের বাজারে ভারতীয় চাল, ডাল, পিঁয়াজ আদা সহ আরো বিবিধ পণ্যের সম্ভার দেখলেই বোঝা যায়। আর ভারতীয় টিভি চ্যানেলের এক্যছত্র আধিপত্যের কথা নাহয় বাদই দিলাম। আমি ভারতের বিরোধিতা করছিনা আমি শুধু বলতে চাচ্ছি ভারতকে আমারা বন্ধু রাষ্ট্র হিসেবে পেতে চাই; আমাদের মনিব হিসেবে নয়।
.
স্বাধীনতাকে দলীয় করনের কথা বলতে গেলে বলতে হয়; বর্তমান ক্ষমতাসীন সরকার যেভাবে নিজেদেরকে একক ভাবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করছেন সেটা অত্যন্ত হতাশা জনক। স্বাধীনতা কারো বাবার, কোনও জাতি কিংবা দলের একক সম্পদ না; এতে আমাদের পুরো বাঙ্গালি জাতির সমান অধিকার রয়েছে।
.
স্বাধীনতাকে একক ভাবে রাজনৈতিক দলীয় করনের ফলাফল আমাদের পরবর্তী প্রজন্মের উপর ১৯৭১ এর ধারনা সম্পর্কে কি পরিমান বিরূপ প্রভাব ফেলবে তার পরিমান আন্দাজ করা অত্যন্ত কঠিন। কেননা দলীয় করনের অর্থই হচ্ছে সঠিক ইতিহাসকে বিকৃত করা আর এই বিকৃত করণ আর সংশোধনের ফলে আমাদের ত্যাগের 'ইতিহাস' না পরবর্তী প্রজন্মের কাছে 'উপহাস' হয়ে যায় সেটাই দুশ্চিন্তার কারন।
.
এখনই সময় উঠে দাঁড়াবার; মুখ বুঝে সহ্য করার দিন শেষ। দাসত্বের মানসিকতাকে আস্তকুড়ে ফেলে বিজয়ের এই দিনে আসুন একসুরে বলি "জাতি হিসেবে স্বাধীন মোরা আর নেই ভয়; রক্তের দামে কিনেছি বাংলা কারো বাবার দানে নয়।"
-সবাইকে বিজয় দিবসের শুভেচছা-
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×