অনেক তো জলের স্রোতে ভাসলাম,
কত চেনা অচেনা বন্দর ঘুরে এলাম।
ভাবছি এবার ঘুরে দাঁড়াবো.....
ঠিক স্রোতের উল্টো দিকে।
জানি স্রোতের প্রতিকূলে চলা বড়ই কষ্টকর।
তবে তবুও যেতে হবে।
অনুকূলে চলতে চলতে একেবারে পরনির্ভরশীল হয়ে পড়ছি।
আর না,
এবার নিজের শক্তিটাকে একটু প্রয়োগ করি।
হয় শক্তির জোরে পথ ফুরাবে,
নতুন বন্দরে পৌঁছবো।
না হয় পথে পাওয়া হাজারো বাঁধার জোরে শক্তি ফুরাবে,
আমি অতল সাগরে ডুবে মরবো।
তবুও থিংকি এ্যাবাউট মেকিং এ চেঞ্জ....!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




