হারাবার কিছুই নেই,
কারণ আমি পথের ধারে বসা অন্ধ ভিখারী।
ছেড়া পোশাকে, এলোমেলো বদনে,
ঝরা পাতা বিছিয়েছি ভিখ মাগতে।
পথটা খুবই নীরব,
জনগণের পদচারণা কম,
রোজগার কম...!
কেউ বা ভালো করে দেখে,
সত্যিই ভিখিরী কিনা,
উত্তর মেলে ইতিবাচক,
অতঃপর
আধুলি সিকি দেয়,
আবার কোন নেশাখোর এসে নিয়ে
যায় সারাদিনের সব রোজগার।
আমি কিছু বলিনা,
কারণ আমি অন্ধ ভিখিরী।
দেখিই না তো তাহাদের চেহারা বলবো কি?
আমি অন্ধ হয়ে জন্ম নিলাম,
অন্ধত্বের শাপ নিয়েই মরবো।
না হয় আলোর দেখা পাবো,
না হয় পাবোনা।
[দুনিয়ার কিছু লোক দয়া দেখানোর পক্ষে, আবার কিছু লোক দয়াহীনতার পক্ষে....
কিন্তু কিছু মানুষ আছে যারা বোবা ও অন্ধ ভীতু,
কিছু বলার সাহস রাখে না।
একেবারে অসহায় মুখ।]
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




