১৯৭৫ এ বঙ্গবন্ধু আর জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে বাংলাদেশ অনেক কিছুই হারিয়েছে। সবচেয়ে বড় লস বা ক্ষতি হয়েছে, জাতি হিসাবে আমাদের সাহসটা চলে গিয়েছিলো, বিশ্বব্যাংক আর আইএম এফ -এর চড় থাপ্পর খেতে খেতে আমরা ভুলেই গিয়েছিলাম আমরা বাঙালি বিশ্বের এক অনন্য জাতি। বাঙালির তেজকে সামরিক শাসকদের দিয়ে গুড়িয়ে দিয়েছে পশ্চিমা বাংলাদেশ বিরোধী শক্তি।
বাঙালির সবচেয়ে বড় শক্তিতো বাঙালির অকুতোভয় চরিত্র। সেটা যেন একটু একটু ফিরে আসছে।এই সাহস আমাদের কী দিবে? একটা উদাহরণ দেয়া যায়, বাংলাদেশ ক্রিকেট টিম এতো অসাধারণ খেলছে কেনো? সবাই বলছে, মাশরাফির নেতৃত্ব আর তার অসীম সাহসে অসাধারণ ক্রিকেট টিম গড়ে উঠেছে। কোন সন্দেহ নেই, সাহস তাদের আত্মবিশ্বাস চূড়ায় নিয়ে গেছে।
এ রকমই ঘটে, ঘটবে। উন্নয়নের স্বাভাবিক গতিকে পাল্টে দিতে হলে কী চাই? গতি বৃদ্ধির জন্য ত্বরণ চাই। সাহস হচ্ছে উন্নয়নের অ্যাক্সেলেটর - বাংলাদেশের এগিয়ে যাওয়া শুরু হয়েছে আসলে সেই সাহস নিয়ে।
৭৫ এর পরে বাংলাদেশ প্রথম মাথা তুলে দাড়িয়েছিলো 'পদ্মা সেতু' ইস্যুতে। সেই প্রথম বাংলাদেশ হুংকার দিয়ে জানিয়ে দেয় সারা বিশ্বকে - বাংলাদেশকে যখন তখন ধমক ধামক দেয়ার সময়টা চলে গেছে। টাকা দিলে দে, না দিলে চলে যা!
সেই থেকে শুরু - সেই সাহস এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে, একটু একটু করে। কী ক্রিকেট টিম, কী উন্নয়নের নেতৃত্ব - বাংলাদেশ সাহসের এমন এক লেভেলে পৌছাচ্ছে, যেখানে উন্নয়নটা হচ্ছে এবং হবে চক্রবৃদ্ধিতে। ক্রিকেট টিম আমাদের তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে দিচ্ছে। উন্নয়নটা কিন্তু এমন গতিতেই হচ্ছে, শুধু চোখে আপাতত দেখা যাচ্ছে না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



