somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদকে অন্য মন্ত্রণালয়ের দেয়ার অনুরোধ

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন –
বিষয়: মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদকে অন্য মন্ত্রণালয়ের দেয়ার অনুরোধ
প্রিয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, শিক্ষা একটি দেশের মেরুদণ্ড জানা সত্ত্বেও সেই মেরুদণ্ড ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হচ্ছে। প্রতিবছর ১ তারিখে বই দেয়া আর পরীক্ষার ফলাফল সময়মত দেয়া ছাড়া আর কোন সাফল্য এই মাননীয় মন্ত্রীর আছে কিনা তা বিবেচনার জন্য আপনার নিকটা আবেদন করছি।

তিনি বলেছিলেন –
১. বত্রিশ/৩২ হাজার কোটি টাকার কোচিং ব্যবসা তিনি বন্ধ করবেন। তিনি চরম ব্যর্থ হয়েছেন
২. তিনি বলেছিলেন দুর্নীতির জাহান্নাম ‘শিক্ষা ভবন’ এ প্রয়োজনে তিনি ‘ক্লোস সার্কিট’ ক্যামেরা বসাবেন, তবুও দুর্নীতি তিনি বন্ধ করবেন। গত ছয় বছরে শিক্ষা ভবনের দুর্নীতি আগের তুলনায় কতো ভয়াবহ বেড়েছে তা জানতে যমুনা টিভির টিভি ফুটেজগুলো দেখার অনুরোধ রইলো।
৩. শিক্ষক নিয়োগে দুর্নীতির যে মহোৎসব হয়, এবং সেটিই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, তা জানা সত্ত্বেও দুর্নীতি চলছে মানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস থেকে ধ্বংস হচ্ছে।
৪. আটচল্লিশ/৪৮ হাজার শিক্ষক ভুয়া, জাল সার্টিফিকেট নিয়ে চাকুরি করছে। তাদের কী শিখছে আমাদের শিশুরা?
৫. প্রতিবছর বিদ্যালয়ে ছাত্রছাত্রী বাড়ার কথা এবং ড্রপ আউট কমার কথা। আশ্চর্যজনক ঘটনা হলো মেট্রিক পাশ করার আগেই ৬৬% ছাত্রছাত্রী পড়ালেখা থেকে উধাও হয়ে যায়।
৬. প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বাড়ার কথা কিন্তু দুনিয়ার সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো শিক্ষা খাতে বিপুল বিনিয়োগের পরেও পরীক্ষার্থী কমে যাচ্ছে – এর চেয়ে ভয়াবহ বিপদ সংকেত আর কী হতে পারে ?

এর প্রতিটা ক্ষেত্রেই তার ব্যর্থতা চোখে পড়ার মতো।
নাহিদ স্যার সৎ মানুষ হতে পারেন (আমি জানি না) কিন্তু শিক্ষা বিভাগের মতো জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উনি সামলানোর নেতৃত্ব অর্জন করেছেন কিনা বিবেচনা করার অনুরোধ থাকলো।

আপনার দুটো সিদ্ধান্তে জাতি অনেক স্বস্তিতে আছে – আবুল হোসেনকে সরিয়ে ওবায়দুল কাদেরকে মন্ত্রী বানানো আর কর্ণেল ফারুখকে সরিয়ে তোফায়েল আহমেদকে দায়িত্ব প্রদান ছিলো দুটো অসাধারণ সিদ্ধান্ত।
আরেকটি সিদ্ধান্ত নিন। একজন দুর্দান্ত নেতৃত্বের অধিকারী একজনকে দায়িত্ব দিয়ে আগামী দিনের দক্ষ শিক্ষিত জনগোষ্ঠীর তৈরির রাস্তা প্রশস্ত করে দিন।

এই ভঙ্গুর মেরুদণ্ডের শিক্ষা ব্যবস্থা থেকে আগামী দিনের বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে না।

শিক্ষা বিভাগকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, বাংলাদেশকে বাঁচান আর আগামী বাংলাদেশের ভিত্তি শক্ত করে গড়ে তুলুন।

নিবেদক,
খাজা নিজাম উদ্দিন
(প্রাক্তন ছাত্র - বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়)
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×