somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই কি আমাদের বিবেক?

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জানি যে, মানুষ সৃষ্টির সেরা জীব । কেনোনা, অন্য প্রাণীদের চেয়ে মানুষ অন্যতম । তাঁদের বুদ্ধি, বিবেক আছে বলে মানুষ শ্রেষ্ঠ । কিন্তু সেই মানুষরাই পথে ঘাটে অন্য মানুষদের সাথে অমানবিক আচরণ করে । তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য রইলো কই ? যাই হোক, এই মানুষরুপী জানোয়ারদের অনেকাংশে দেখা যায়না ।
-
নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ডেট করতে গেলে পার্কে বা অন্য কোথাও । গার্লফ্রেন্ডকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেলে ফাইভ স্টার রেস্টুরেন্টে । গার্লফ্রেন্ডও খুশি, তাতে তুমিও খুশি । যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় ঘুরাঘুরি করছো তখন এক ক্ষুধার্ত ছেলে এসে দুহাত পেতে চাইলো একটা টাকার জন্য । তখন তুমি তাকে এই বলে তাড়িয়ে দাও যে, তোমার কাছে টাকা নেই । সেই তুমিই একটু আগে তোমার প্রিয় গার্লফ্রেন্ডকে ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়ালে । ছেলেটির করুণ অবস্থায় তোমার একটুও মায়া হলো না । ছেলেটি নিরাশ হয়ে চলে গেল । তুমি চললে সামনের দিকে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ।
-
রিকশাওয়ালারা অনেক পরিশ্রম করে আপনাদের কাঙ্খিত জায়গায় পৌঁছে দেয় । ফোনে গার্লফেন্ডের সাথে কথা বলছো । তুমি আজ শপিং করতে যাবে তোমার গার্লফ্রেন্ডের জন্য । গন্তব্যে পৌঁছানোর পর রিকশাওয়ালা ৫ টাকা বেশী চাইলে তখন তার উপর হাত তুলতে তুমি দ্বিধা করো না । তার কলার ধরে তাকে নিচে ফেলে মারধর করো । সেই রিকশাওয়ালার কোনো বিচার নেই । সে ৫ টাকা চেয়ে কি খুব বড় ভুল করেছিলো ? যে জায়গায় তুমি ৩ হাজার টাকা দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে জামা কিনে দিতে যাচ্ছো ।
-
অসহায় মানুষটি পেটের জ্বালায় আজ তোমার এবং সবার দুয়ারে গিয়ে দাড়াচ্ছে । দুমুঠো চাল চাওয়ার অপেক্ষায় থাকে । সে করুণ অবস্থা নিয়ে মা মা / কেউ আছেন বলে চেঁচিয়ে যাচ্ছে । কিন্ত তুমি শুনেও না শোনার ভান করে বসে আছো । আর সেই তুমিই কি না তরকারীতে লবণ বেশী হলে তার ছুড়ে মারছো মেঝেতে ।
-
কয়েকদিন আগে একটা কাজে আমাকে সিলেট যেতে হয়েছিল । যথা সময়ে আমি বাসা থেকে বের হলাম সিলেটের উদ্দ্যেশে । বিরতি বাসের টিকিট না পাওয়ায় আমি লোকাল বাসেই উঠলাম । পুরো বাসা খালি । এক পর্যায়ে বাসভর্তি মানুষ নিয়ে ড্রাইভার তার গাড়িটি চালালো । আমাদের বাস স্ট্যান্ড থেকে সিলেট যেতে প্রায় ৮০ কিলোমিটার পথ । কিছুটা পথ যাওয়ার পর বাস কন্টাক্টার সবার ভাড়া নিচ্ছে । আমিও ভাড়া দিলাম । আমার পাশের সিটে বসা এক বৃদ্ধ লোকটির কাছে কন্টাকটার ভাড়া চাইলো । ভাড়া হলো ৫০ টাকা । উনার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সেই কন্টাকটারের কাছে অনুরোধ জানালেন যে তার কাছে এর চেয়ে বেশী টাকা নেই । তিনি কন্টাকটারকে ৪০ টাকা দিয়ে বললেন, “বাবা তুমি এই ৪০ টাকা রেখে দাও । আমার কাছে আর টাকা নেই এই ১০ টাকা খেয়া ভাড়া বাদে” । কন্টাকটার কোনোকিছুতেই মানলো না । তাকে লোকাল ভাড়া দিতেই হবে । কন্টাকটারটি অনেক জেরা শুরু করলো । এমনও বললো যে সিট থেকে উঠে যেতে । আমি আর মানতে পারছিলাম না । কন্টাকটার কে বললাম, “আপনার আর কত টাকা চাই ?” ও বললো, “১০ টাকা” । আমি, “আপনি এই ১০ টাকার জন্য এই বৃদ্ধ লোকটিকে বললেন তাঁর সিট থেকে উঠে যেতে? আপনি বাবা মার মর্যাদা বুঝেন না । একমাত্র পিতৃহারা সন্তানই বুঝে বাবাদের কষ্ট । এই নেন আপনার ১০ টাকা” । এই বলে আমি বৃদ্ধ লোকটিকে তাঁর সিটে বসালাম । গাড়ি ভর্তি এত মানুষ থাকতে কেউ ১০ টাকা দিতে এগিয়ে আসলো না । সবাই তাকিয়ে দেখছে আর মজা নিচ্ছে । এই হলো আমাদের মানুষদের বিবেক ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×