somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলার খোসা দিয়ে এসবও করা যায়!

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন ফলটি প্রায়ই খাওয়া হয়ে থাকে? উত্তরে অনেকেই বলবেন, কলা। কারণ কলা সারাবছরই পাওয়া যায় এবং খুবই সহজলভ্য। কলা যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর।
কলার খোসা ছাড়ানোর সময় আপনি কী ভাবেন? উত্তরে অনেকেই বলবেন, কলা নিয়ে কিছু ভাবা হলেও হতে পারে কিন্তু খোসা নিয়ে ভাবাভাবির তো কিছু নাই। খাওয়া শেষে কলার খোসা ফেলে দেওয়া হয় ডাস্টবিনে।
যা হোক, কলা খাওয়ার পর খোসাটাকে শুধুমাত্র ‘আবর্জনা’ হিসেবে যদি মনে করে থাকেন, তাহলে ধারণাটি কিন্তু ভুল। কারণ কলার খোসা মোটেও আবর্জনা নয়, এর দারুন সব ব্যবহারও রয়েছে। জেনে নিন, কোলার খোসা কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী কাজে লাগবে।


চামড়ার জুতা পলিস করতে কালি ও ব্রাশের কথা ভুলে যান। বরঞ্চ কলার খোলার ভেতরের আবরণ দিয়ে জুতায় ঘষে দেখুন, জুতা একদম পলিসের মতোই চকচকে দেখাবে। রুপার গয়নাও পরিস্কার করতে পারবেন কলার খোসা দিয়ে।


হলুদ দাঁত সাদা ঝকঝকে করে তুলতে কলার খোসা ব্যবহার করতে পারেন।

মুখের ব্রণ দূর করতেও কার্যকরী কলার খোসা। ব্রণে কলার খোসা ঘষুন এবং কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।


অসাবধানতায় আঙুলে শলা, কাঁটা বা অন্যকিছু বিদ্ধ হলে, তা অনেক সময় বের করাটা খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। সেক্ষেত্রে কলার খোসা, ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে ওই স্থানে ঘণ্টাখানেক রেখে দিলে, বিদ্ধ জিনিসটি বের করাটা সহজ হয়। কারণ কলার খোসার এনজাইম ত্বককে নরম করে।


ত্বক ফুসকুড়ি নিরাময়েও কলার খোসা বেশ কার্যকরী। এছাড়া ত্বকে মশা বা অন্যান্য পোকামাকড়ের কামড়ের আক্রান্ত স্থানেও কলার খোসা ঘষতে পারে। পোকামাকড়ের বিষ থেকে সৃষ্ট ব্যথা কমায় কলার খোসা।


আচিল অপসারণেও ব্যবহার করতে পারেন। সারা রাত কলার খোসা আচিলের ওপর দিয়ে রাখলে তা আচিলকে মিলিয়ে যেতে সাহায্য করে। তবে আচিল যতদিন পুরোপুরি মিলিয়ে না যায় ততদিন ব্যবহার করতে থাকুন।


মানসিক অবসাদ দূর করতে কাজে আসবে কলার খোসা! গবেষকদের মতে, কলার খোসার সেদ্ধ পানি অ্যন্টিডিপ্রেসেন্টস হিসেবে কাজ করে। কলার খোসা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন।

কলার খোলা খুব ভালো সার হিসেবেও কাজ করে। বাসায় ফল-ফুলের গাছ থাকলে, সার হিসেবে কলার খোসা ব্যবহার করতে পারেন।

বাসায় টবে থাকা প্রিয় গাছের পাতা ঝকঝকে করার জন্য গাছের পাতায় কলার খোলা পলিস হিসেবে ব্যবহার করতে পারেন।


এবং সর্বশেষ আপনি কলার মতো কলার খোসাও খেতে পারেন। কাঁচা অথবা রান্না করে যেভাবে ইচ্ছে।

সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×