হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে পা টিপে রোদে গেলেই
গোটা শহর, বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খোঁজে মরি।
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তকখক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর।
আকাম থাকার হতাশায় হারিয়ে যাওয়ার কোন মানে নেই
নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনো ডাক আসে
যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনদিন
যদি কোনদিন....
************
Click This Link
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।