সফল ড্রপআউট! স্কুল থেকে বহিষ্কার পাঁচবার!
১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার লেটি চরিত্রটির কথা কি আপনার মনে আছে? দুর্দান্ত গতিতে গাড়ি ছুটিয়ে যে ভেঙেচুরে এগিয়ে যায়, সেই লেটি। সম্প্রতি মুক্তি পাওয়া ফাস্ট এইট ছবিতেও এই চরিত্রটি প্রাধান্য পেয়েছে বেশ। চরিত্রটিতে অভিনয় করেছেন মিশেল রদ্রিগেজ।
পর্দা কাঁপানো এই অভিনয়শিল্পী স্কুলজীবনেও পড়ালেখাকে থোড়াই কেয়ার করে দুরন্তপনায় মেতে ছিলেন। পড়ালেখায় অমনোযোগ আর এই দুরন্তপনার কারণেই সব মিলিয়ে পাঁচ-পাঁচবার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। বড় হয়ে মারদাঙ্গা চরিত্রে অভিনয় করা তো এমন ডানপিটেকেই মানায়!
হাইস্কুলে পড়ার সময় পড়াশোনা একেবারে বাদ দিয়ে ড্রপআউটদের দলে যোগ দেন তিনি। এরপর আবার জিইডি পরীক্ষা দিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করেছিলেন। জিইডি পরীক্ষা দিয়ে একটি বিজনেস স্কুলেও ভর্তি হয়েছিলেন মিশেল। কিন্তু সিনেমা বানানোর আর চিত্রনাট্যকার হওয়ার নেশায় বিজনেস স্কুলকেও বিদায় জানান তিনি। স্কুল থেকে বিদায় নিয়ে শুরুতে কম বাজেটের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই কম বাজেটের গার্লফাইট নামের সিনেমাটিই কান চলচ্চিত্র উৎসব কাঁপিয়ে দিয়েছিল। এরপরই হলিউডে শেকড় গেড়ে বসেন এই ড্রপআউট তারকা। এখন মারকুটে নারী চরিত্রগুলোর জন্য পরিচালকদের পছন্দের তালিকায় ওপরের দিকে তাঁর অবস্থান।
দ্য গার্ডিয়ান
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন