দুটি বছর ধরে আমি পথ হাঁটিয়াছি তোমার পিছে পিছে,
শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ভরদুপুরে পুরান ঢাকায়
অনেক ঘুরেছি আমি; অলিতে গলিতে
সেখানেও ছিলাম আমি; তোমাদের বাসার উল্টোদিকের চায়ের দোকানে;
আমি ক্লান্ত প্রেমিক এক, হাঁটিতে হাঁটিতে যায় যায় প্রাণ,
আমারে দু-দুবার ছ্যাঁকা দিয়েছে পুরান ঢাকার লতাপাতা খান।
চুল তার লাল রং বয়কাট দেওয়া,
মুখ তার মেকাপের কারুকাজ; অতিদূর ঝিগাতলা থেকে পথ দিয়ে
লোকাল বাসে টুপ করে ঝুলে পড়েছি যে আমি
হলুদ সরষেফুল যখন চোখে দেখি বসে বসে জ্যামের ভেতর,
তেমনি দেখেছি তোমায় একদিন বাসের মধ্যে ভিড়ের ভেতর;
বলেছ তুমি,"সইরা খাড়ান!"
হাঁসের ডিমের মতো বড় বড় চোখ তুলে পুরান ঢাকার লতাপাতা খান।
সমস্ত দিনের শেষে যখন সন্ধ্যা নামে;
ঘামের গন্ধে তখন সারা দেহ একাকার,রুমাল দিয়ে ঘাম মুছে;
তারপর লোডশেডিংয়ে পাড়ার আলো নিভে গেলে
তবুও তাকিয়ে থাকি তোমাদের বাসার দিকে মোমবাতির আলোয় ঝিলমিল;
সব লোক ঘরে আসে;আসি আমিও,যখন দেখি ফিরেছে তোমার বাপজান,
থাকে শুধু পড়ে মনটা আমার তোমাদের পাড়ায়,লতাপাতা খান।
জীবনানন্দ দাশের "বনলতা সেন"অবলম্বনে কবিতাটি ১১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে প্রথম আলোর "রস+আলো" নামক সংখ্যা প্রকাশ করা হয়েছিল।
আমি মজা পেয়েছি পড়ে তাই সবার সাথে শেয়ার করলাম।
আলোচিত ব্লগ
ডায়োজেনিস সিন্ড্রম

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন
হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের
ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ভূমিকা:
মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন
যুগে যুগে সারদা দেবী

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।