somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ীর ড্রাইভার যখন প্রেমিক

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা নানা ভাবে নানা মানুষের সাথে প্রেম করে থাকি বোধ হয় । আবার প্রেম /ভালোবাসার জন্য জীবনও দিয়ে দিচ্ছি কিংবা ভালোবাসার জন্য পাগল প্রায় কিংবা ভালোবাসার মানুষটিকে না পেয়ে জীবনটাকে তছনছ করে দিচ্ছি । আবার প্রেম নাকি কোনও বাঁধাই মানে না কিন্তু কখনো কখনো প্রেম বাঁধা হয়ে দাড়ায় । প্রেমের কারনে রাজা রাজত্ব ছেড়েছে কিংবা ছেড়েছে সংসার / ভাই বোন , পরিবার , কিংবা ভেঙেছে চলমান সংসার । তারপরও প্রেম / ভালোবাসা থেমে নেই , তা যেন চলছে দিনে দিনে অবিরাম গতিতে । সংসার আছে , প্রিয় সন্তান আছে , আছে সুখের পরিবার , আছে প্রেমের বন্ধন । তারপরও হচ্ছে পুনঃ প্রেম কিংবা করতে চাচ্ছি নুতন প্রেম কিংবা পরকীয়া । সে প্রেম আবার হচ্ছে কখনো অসম কিংবা বেমানান । কিন্তু কেনও এসব আমরা করছি বা করার জন্য ছুটছি । তাহলে আমাদের মন কি অস্থির প্রকিতির না ভাসমান না চলমান না নুতনের সন্ধানে চলে সবসময় । নাকি কোনও কিছু পাওয়াতেই সন্তুষ্টটি নেই আমাদের ? সেদিন এলাকার একটি ঘটনা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় , এসব ঘটনা ইতিপূর্বেও শুনেছি বা ঘটেছে । এখন তাই লিখতে বসলাম , তা হোলও আমাদের এলাকার একটি ছেলে লেখাপড়ায় বকলম , সে ঢাকায় ড্রাইভিং শিখে , গাড়ী চালক হিসাবে কাজ নেয় , ঢাকার এক অভিজাত এলাকার বাসায় । ছেলেটি আগেই বিয়ে বিয়ে করেছে গ্রামে , তার একটি সন্তান আছে । ছেলেটির বয়স হবে ২০ /২৫ । দেখতে সুন্দর , তবে খুবই গরিব পরিবার । তার বউ একদিন এসে বলছে যে , তার স্বামী অনেকদিন ধরে তার খজ/ খবর কম নিচ্ছে , এমনকি সংসারেও তার মনোযোগ কম । এইসব নিয়ে তার সাথে আমার বাপ / মায়ের অনেক বাক বিতণ্ডাও হয়েছে । তারপরও বিষয়টির সমাধান হচ্ছে না । কারন জানতে চাইলে সে বলে যে , আমার স্বামী এখন পরকীয়ায় ব্যাস্ত , যেমন সে যখন হটাত বাড়ী আসে , তখন সে মোবাইলে প্রেমিকার সাথে অনর্গল কথা বলে , আবার সে , যে বাসায় চাকুরী করে , সে বাসার ম্যাডামের সাথেও অনর্গল কথা বলে । এই অবস্থায় আর আমার তার সাথে সংসার করা সম্ভব নয় ।, কারন তার এখন প্রেমিকা দুইটি , আমি তার কাছে পচে গেছি । পরে খোঁজ নিয়ে দেখলাম ঐ ছেলেটির সাথে তার মালিক ম্যাডামের অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে উঠেছে । অবশ্য ম্যাডামেরও সংসার আছে । শেষ পর্যন্ত ছেলেটি তার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়ে ফায়সালা করে নিয়েছে । তবুও সে পরকীয়া ছাড়েনই । ছেলেটি এখন কর্মস্থলে মহা আনন্দে দিন রাত ড্রাইভিং করছে । তাহলে আমরা কিসের ভালোবাসা / প্রেম নিবেদন করছি , যখন তখন তা ভেঙ্গে যাচ্ছে বা ভেঙ্গে দিচ্ছি । নুতন নুতন প্রেম করছি , পুরাতন ভালো লাগছে না ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×