
আক্কেলের নৌকা , বেআক্কেলের ঘাঁটে ।
আরও জোরে হাইচো,
জোরছে বলও হাইচো ।
চেতনের নৌকা যায় চলে পাঁশ দিয়া ,
আরও জোরে হাইচো
সবাই বলও হাইচো ।
অন্তর দিয়া বৈঠা মারো
দূরে আছে বলে ঢিল দিওনা
নইলে মোরা যাবো হেরে ।
আরো জোরে হাইচো,
তালে তালে মারো বৈঠা ,হাইচো ।
বেলা যে , যায় ডুবে আরও জোরে ,
জোরছে মারো হাইচো
ভয় নেই যাচ্ছি মোরা এগে ,
জোরছে বলও হাইচো ।
ভাই সব আগামি বুধবার মরা গাঙ্গের ঐ তালতলা ঘাঁটে নৌকা বাইচ হবে , দেখে এসে লিখবো আবার ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


