somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালালার জন্য ভালোবাসা ।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভীতুরা দিনে হাজার বার মরে,কিন্তু সাহসীরা মরে একবার।পৃথিবীতে এমন মানুষ খুব অল্পই আছে,যারা সমাজের নোংরামো এবং কুসংস্কার দূর করতে গিয়ে নিজের জীবন বাজি রাখে।মালালা হল তাদেরই একজন।

শরীরে টগবগে রক্ত আর চোখে সমাজ পরিবর্তনের স্বপ্ন,এই নিয়েই হল ১৪ বছর বয়সী পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই।ছোট একটি মেয়ে,অথচ মনে কি প্রচণ্ড সাহস!সে আওয়াজ তুলেছিল নারীশিক্ষা নিয়ে প্রচলিত নিষেধাজ্ঞা এবং
ভণ্ডামি নিয়ে।

তালেবান নিয়ন্ত্রিত সোয়াত উপত্যকায় নিজের জীবনযাপন নিয়ে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে ২০০৯ সালে সকলের নজরে আসে মালালা।২০০৭ সালে ঐ উপত্যকা দখল করার পর মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে জঙ্গিরা।এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় মালালা।প্রচারনা চালায় মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে।যার ফলাফল স্বরূপ সে এখন লড়াই করছে মৃত্যুর সাথে।

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে স্কুলবাসে হামলা চালায় জঙ্গিরা।এ হামলায় মাথায় গুলিবিদ্ধ হয় মালালা।তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান টেলিফোনে জানিয়েছে,মালালা বেঁচে গেলেও তাকে আবার হত্যার চেষ্টা করবে জঙ্গিরা।কারন সে পশ্চিমা সংস্কৃতির প্রতীক এবং নারীশিক্ষার অধিকারের জন্য তার লড়াই ‘অশ্লীলতা’ ছাড়া আর কিছু নয়।

এই আক্রমনের মাধ্যমে ঘৃণিত পশুগুলো প্রমান করে দিলো যে,তাদের কুশংস্কার এবং বর্বরতার ভিত নাড়িয়ে দিয়েছে মালালা।এই ছোট মেয়েটির দৃঢ় আওয়াজ আঘাত হেনেছে তাদের ভণ্ডামিতে।আহত হয়েছে তাদের পুং দণ্ড।যার কারণে এই প্রতিবাদী মেয়েটিকে হত্যার প্রচেষ্টায় উঠে পড়ে লেগেছে জানোয়ার গুলো।তাদের ভয়,এই রকম আরও এক হাজার মালালা আওয়াজ তুললে যদি তাদের ভণ্ডামির শেকড় উপড়ে যায়!!!!!

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো,বিশেষ করে বিভিন্ন বিষয় এবং সমস্যা নিয়ে প্রতিদিনই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।কিছুদিন আগেই ‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে কি ঝড় টাই না দুনিয়াব্যাপি বয়ে গেল।উত্তম কুমার বড়ুয়া নামক এক ব্যক্তির ‘লাইক’ দেয়া একটি ছবিকে কেন্দ্র করে রামুতে যে সহিংস এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল,তা কারো অজানা নয়।এই সব নিয়ে ফেসবুকার,ব্লগার সবাই কত কিছুই না লিখল।অথচ এই অকুতোভয় মেয়েটিকে নিয়ে কতিপয় ব্যক্তি ছাড়া তেমন কেউই কিছু লিখল না!

মানুষের বিবেকের স্থান সম্ভবত ধর্মীয় অনুভূতির অনেক নিচে।এখন এই মেয়েটি যদি কোন ধর্ম কিংবা ধর্মীয় গ্রন্থ কে অবমাননা করে কিছু লিখত,তাহলে এতদিনে দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে যেত।মেয়েটির বিচারের দাবিতে জ্বালাও পোরাও আন্দোলন শুরু হয়ে যেতো।কেউ কেউ হয়তো তার কল্লার দাম ও ধার্য করে দিত।এবং তার উপর হামলা হলে আতশবাজি ফুটিয়ে তৃপ্তির হাসি হাসত।কিন্তু ছোট এই মেয়েটি পাকিস্তানের মত একটি বর্বর দেশে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে ঐ ভণ্ড জানোয়ার গুলোর বিরুদ্ধে আওয়াজ তুলে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে।তার এহেন সাহসিকতার ঘটনা তেমন কারো চোখে পড়ল না।কিংবা পড়লেও এটা নিয়ে কেউ তেমন একটা মাথা ঘামায়নি।ধর্মানুভুতির স্থান বিবেকানুভুতির চেয়েও অনেক উপরে।প্রথম টা নিয়ে আলোচনা সমালচনা তো দূরের কথা,কোন গুজব ছড়ালেও তার সত্যতা যাচাই বাছাই না করেই বিদ্রোহ করা যাবে।আর দ্বিতীয়টার উপর যতই আঘাত করুক না কেন,কোন প্রকার নাক না গলালেও চলবে।

মালালার প্রতি রইল অশেষ সম্মান এবং ভালবাসা।সে আরও একবার প্রমান করে দিলো,অসির চেয়ে মসির শক্তি অনেক বেশি।মালালা,তুমি সুস্থ হয়ে ওঠো বোন।এখনো যে অনেক টা পথ চলার বাকী.........
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×