শিশির ভেঁজা প্রভাত ডাকে আমায়
বলি, কেন অযথা জড়াও মায়ায় ?
শিশির বলে, ভুল ভেবেছো এতো আমি না
সারারাত ঝড়েছে আসলে পৌষে'র কান্না !
হাসি আমি বিষম হাসি,বিবর্ণ দুঃখে'র হাসি
পৌষও তবে কাঁদে আহা,ভালবাসি অহর্নিশি !
আজন্ম ছিল সাধ স্রোত হয়ে ভাসিয়ে নেব
আমার সে সাধ রয়েই গেল হয়নি নব নব ।
যে নক্ষত্রে'র হয়েছে পতন জন্মপর-পরই
তার আবার সাধ কিসের লিখন ছিল এমনই !
দুঃখী সে নক্ষত্র ঘোরে আজ চাঁদে'র পিছু পিছু
জোছনা লুকায় চাঁদ, দেখে মাথা করে নিচু ।
© নীল প্রলয় নিপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




