হতে পারে সেটি প্রিয়ার ঠোঁটে সুদীর্ঘ চুম্বন
কিংবা শুভ্র বুকের নরোম পলিতে লৌকিক কর্ষন
অথবা সামরিক শাসকের মার্শাল'ল জারীর ঘোষনা-
সূচনা আঁধারেই হয়; সমাপ্তিও বৈকি।
দ্যাখেনা কেউ; জানেও না-
কত বীজ রোপিত হয়ে যায় আলগোছে
সাক্ষী বোবা আঁধার।
আমরা তো সেই কবেই মরে গেছি;
আমি- আমরা
তুমি- তোমরা
'লাশ কখনো প্রতিবাদ করেনা; পচন যদি নাও ধরে'।
আঁধারের সুঁই-সুঁতোয় বোনা হয় অজস্র নষ্ট কাব্য
রাত্রির বুকে মাথা পেতে শোও; নয়তো ইতিহাস পড়ো-
আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পারবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


