somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমীকরণ

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমীকরণ
- যাযাবর জীবন

মেলে না সহজ সমীকরণ
কোনো অংকেরই
হোক তা সরল বা জটিল
কিংবা জীবনের;
লসাগু, গসাগু, ক্যালকুলাস
মেলাতে পারিনি কখনো
পাই এর মান অজানা এখনো;
যাদব ঘোষ, পিথাগোরাস
কিংবা আর্কিমিডিস এর সূত্র
সব গুলিয়ে যায় মাথার ভেতর
একসাথে জোট পাকিয়ে
সমীকরণ মেলানোর চেষ্টায়
অঙ্ক মেলে না
অসমাপ্ত সমীকরণ সমাপ্তি চায়।

সমীকরণ মেলে না জীবনেরও
মেলাতে গিয়ে জীবনে সরল অংকগুলো
অথৈ জলে হাবুডুবু খেয়ে যাচ্ছি
সম্পর্কের মাকড়শার জালে অঙ্কগুলো কেমন আবদ্ধ হয়ে থাকে
একটি জট খুলতে না খুলতেই জড়িয়ে যায়
নতুন করে মাকড়শার লালা গ্রন্থি নিঃসৃত সুতোয়
পুরনো বোনা জালের সুতাগুলো
কখন যে ছিঁড়ে গেছে অন্যদিকে
বুঝেও উঠতে পারি না;
জীবনের লাভ ক্ষতির হিসাব করিনি কখনো
ভেবেছি জীবন তো জীবনই
হয়তো এভাবেই চলে, এভাবেই চলবে;
নতুন সম্পর্কের আগমন হয়তো নতুন কোনো অঙ্কের সূত্র
সে যাদব ঘোষ কিংবা পিথাগোরাস যারই হোক না কেন
নিয়মের সূত্রে ফেলে দিলেই
সূত্রের ধারায় অঙ্কের মিলবেই;
জীবনের শেষপ্রান্তে এসে
আজ নতুন করে বোধোদয় হয়
জীবনের হিসেব মেলাতে গিয়ে
হিসেব আসলে মেলে নি কখনোই
অঙ্ক কিংবা জীবনের সমীকরণে।

এখন আর নতুন কোনো সমীকরণ করি না
অঙ্কের কিংবা জীবনের
পুরনো অনেকগুলো সমীকরণ মেলানো বাকি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×