somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রিদ এর পথে...(কিছুটা ১৮+) ২য় পর্ব

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদ্রিদ এর পথে...(কিছুটা ১৮+) ১ম পর্ব
.........

আর ইদানিং যা বাংলাদেশে চলছে তা পাশ্চাত্য হতে কোনো অংশেই কম নয়। হালের একটি মডেলকে দেখলেই মনে হত কি নিষ্পাপ একটি চেহারা! কিন্তু তার মিডনাইট(ডে তে চিত্রায়িত!) একশন মুভি দেখে, ওর প্রতি সব ভালালাগা গুলো মুহুর্তেই বাষ্পায়িত হয়ে গেলো! কিন্তু নিওর প্রবলেম সেটা না। ঐ জগতে এইগুলো অনেক আগেও ছিলো; কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ এমনকি স্কুলের ছেলেমেয়েগুলো যেমন তাদের জি.এফের সাথের ছবিগুলো নেটে আপলোড করা শুরু করেছে, ভাবলেই চমকে উঠতে হয়। এতো চরম নৈতিক অবক্ষয়! মানুষ বাইরে যাই থাকুক বা করুক, নিজের ঘর ও সমাজ সবাই পন্কিলতামুক্ত রাখতে চায়। রাজীব নিশ্চয়ই কখনোই চাইবেনা কেউ তার বোনের সাথে বিয়ের আগে ঐ কাজ করুক বা তার তোলা ভিডিও নেটে প্রচার করুক! থাক, ঐভেবে নিও'র নষ্ট করার সময় নাই।নিও অভিগ্গতা থেকেই জানে যে হিপোক্রেসীতে আমাদের জুড়ি মেলা ভার।

সলে জমেছে গানের আড্ডা


সকালে প্লাজা মায়োর(আসলে Mayor) হতে তার যাত্রা শুরু হবে; তাই সে
উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আগে থেকে চিনে রাখা ভালো। ব্যস্ত রাস্তা আর ততোধিক ব্যস্ত মানুষ। স্কয়ারে পৌছেঁ দেখল বিশাল মানুষের মেলা। স্কয়ারে পথের উপরেই বসেছে রেস্টুরেন্টের আসর। সালমানকাতে এমন একটা স্কয়ারেই ভ্যানটেজ পয়েন্ট ছবিটি চিত্রায়িত হয়েছিল। একটা স্যান্ডউইচ আর আইস টি অর্ডার করল সে। একটু পরেই সল পয়েন্টে ফিরে যেতে হবে। সেখানে আশ্রাফের (বাংগালি ছেলেটির) তার জন্য অপেক্ষা করার কথা। আইস টিতে চুমুক দিতে দিতে তাকাল স্কয়ারের মেইন বিল্ডিংটার দিকে। ওর ১ম তলাতেই আছে ইনফরমেশন পয়েন্ট। সকালে ওখান হতেই গাইডেড ট্যুর শুরু হবে।আধুনিক মাদ্রিদ হতে নিও'র আকর্ষন পুরোনো মাদ্রিদের ইতিহাসের প্রতিই বেশী। আধুনিক মানেই তো ইটপাথরের কাঠামো! তার চেয়ে থ্রিলিং ইতিহাস জানাটা ঢের ভালো। পে করেই দ্রুত উঠে পড়ল সে। সলে ফিরে যাবে।

প্লাজা মায়োর


সলে ফিরে দেখে আশ্রাফ এখনো বিয়ার বিক্রী করে চলেছে। আরো কিছু বাংগালী চোখে পড়ল। সবাই এখানে বিয়ার বিক্রী করছেন। আসলে এদের বেশির ভাগই হয় রিসেন্ট কাজ হারিয়েছেন অথবা নতুন এসেছেন কিন্তু কাজ খুঁজে পাননি। যখন যেটা পাবলিক খায় তখন তাই তারা বিক্রি করেন। আজ বিয়ার, যদি কাল বৃষ্টি হয় তাহলে ছাতা! প্রতিদিনের খরচ যদি ১০/১৫ ইউরোও হয়, তা তাদের তুলতে হয় এই করেই। দৈনন্দিন খরচা তুলে যে টাকা থাকে, তাতে কয় মাসে যে তাদের দেশ থেকে আসা যাওয়ার খরচ উঠবে আল্লাহ মালুম। সহসাই রিশেসন শেষ হবার আশা নাই, তারপরও এই স্রোত থেমে নেই। তারপরও তারা হ্য়ত দেশে থেকে নাথিং হওয়ার চেয়ে বিদেশে এসে সামথিং হওয়াকে বেশি পছন্দ করেন।

......................

চলবে

গ্রানাডা তথা স্পেনের মুসলিম ইতিহাস নিয়ে এই লিখাটি পড়তে পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×