somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাকীত্বনামা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
প্রতিবার আমি গভীর মনযোগ দিয়ে শশাঙ্ক রিডেম্পশন দেখি আর তার শেষ দৃশ্য দেখে চোখ ভিজে যায়; না সিনেমার দৃশ্য ভেবে নয়, বাস্তব জীবনে এমন একটা অন্ধবিশ্বাসী মানুষের অভাবে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।

২.
হাহাকার শব্দটা জীবনকে দারুণভাবে বিষিয়ে দেয়। শুধু অনাহারে থাকা রিকশাচালকের হাহাকার থাকে তেমনটা কিন্তু নয়, ছয় সংখ্যার বেতন পাওয়া মানুষটাও হাহাকার করে রাত্রি দ্বি-প্রহরে। আপনজনের নিকট হতে ক্রমে ক্রমে দূরে সরে যাওয়ার তীব্র হাহাকার। বাঁশবাগানে বাদুরঝোলার মতন করে কেউ কেউ কাটিয়ে দেয় তার জীবনের সবক’টি বসন্ত।

৩.
বসন্ত জিনিসটা দিন দিন কেমন যেন রঙ হারিয়ে ফেলছে। আগেকার বসন্তে প্রেম ছিলো, এখন আছে হতাশা, অভিমান, বিরক্তি। আগেকার বসন্তে গন্ধ ছিলো হাজারো ফুলের, এখন জীবন্ত মমির বিদঘুটে গন্ধ পাওয়া যায়।

“পালিয়ে যাওয়ার খোঁজে,
একটা পুরো জীবন যখন
শান্তিতে চোখ বোজে।”


৪.
কোনো এক অন্ধ পাখি বারবার গাছের সাথে ধাক্কা খেতে খেতে আফসোস করতে থাকে তার অপ্রয়োজনীয় ডানা দু’টোর জন্য। কি অদ্ভুত, আপনার হাত ভেঙ্গে দিয়ে আপনাকে হোটেল সোনারগাঁওয়ে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন জনৈক আগন্তুক। ব্যক্তিগত জীবনে অবশ্য আমরা সকলেই আগন্তুক। যখন আমাদের বোধ হয়, আমরা বুঝতে শিখি যে আমরা আগন্তুক নই; তখন আমরা নাকে তুলো দিয়ে শুয়ে থাকি নীরব, নিথর।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×