somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাল কাটা মিনার ও শিরোনামহীন প্রেম

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসাবধানে গাল কাটা গেলো মিনারের্।এইভাবে গাল কাটবে ভাবতেও পারেনি মিনার্।চেনা কিন্তু অদেখা প্রমিকার সাথে দেখা করবে সে।অস্থির মনে খোঁচা দাড়ি কাটতে গিয়ে এখন গাল কাটা মিনারে পরিনত হয়েছে।কি দরকার ছিলো এইভাবে সেভ করার;দোকানে গিয়ে সেভ করলে আজ এমনটা হতো না।

পানির ট্যাব ছেড়ে দিয়ে মিনার সামনের ছোটো আয়নার দিকে তাকিয়ে রইলো।দু'হাতে কোল করে পানি নিয়ে মুখমণ্ডলে পানি ঝাপটা দিতেই কাটা জায়গাটা যেনো ঝলসে উঠলো।বাথরুম হতে বের হয়ে মিনার খুব যত্ন করে ইস্ত্রি করা আকাশী শার্ট আর নীল জিন্সটা পড়ে নিলো।
নিলা আর মিনারের আজ প্রথম দেখা।প্রথমে ফেইসবুকে তার পর মোবাইলে আর আজ সামনাসামনি যোগাযোগ হবে।কিন্তু এই কাটা গাল নিয়ে কিভাবে দেখা করবে মিনার;একেতো সুন্দর না তার উপর কাটা গাল।

মিনার কিছুক্ষণ পর বাসা হতে বের হলো আর রিক্সা নিয়ে আগ্রাবাদের উদ্দেশ্যে রাওনা দিলো।

-এই ভাই আস্তে চালান। আমার তাড়াহুড়ো নেই।
-আস্তেই তো চালাইতাছি।
-আরো আস্তে চালান।
অন্য সময় মিনার তাড়াহুড়ো না থাকলেও দ্রুত চালাতে বলতো কিন্তু এখন বলছে না।কারণ বাতাসের বেয়াদবিতে তার সুন্দর করে আঁচড়ানো চুল এলোমেলো হয়ে যাবে।

সুনসান পরিবেশ আর মিনার রেস্তোরাঁয় বসে নিলার জন্যে অপেক্ষা করছে।কিছু সময় পর দেখা গেলো তিনটা মেয়ে এসে যেখানটায় মিনার বসে ছিলো তার সামনের টাবিলে বসলো।
মিনার ভাবছে সে কি এই গাল কাটা অবস্থায় তাদের সামনে দাড়াবে।কাটা গালে ছোট করে ব্যান্ডেজ লাগানো।খুব হিতস্ততা বোধ করছে সে।

-কিরে তোর ঐ নাগর কই।
-আসবে।হয়তো একটু দেরী হচ্ছে আর কি।

মিনার এবার বুঝতে পেলো নিপা কে।কিন্তু অবাক হয়ে গেলো।ফেইসবুকে যে নিপা আরো সুন্দরী ছিলো!হায়রে;সব ফটো এডিটের কাজ।

অন্য পাশের মেয়েটি বলে উঠলো -নিপা ছেলেটা এলে কি খাওয়া দাওয়া হবে?নাকি না আসা পর্যন্ত এইভাবে শুকনা মুখে বসে থাকতে হবে।
-আরে না ঠান্ডা ড্রিংকস কি খাবি অর্ডার দে।
-টাকা পয়সা কেমন আছে ছেলেটির?
-খারাপ না।ভালো জব করে।একটা কল দিয়ে দেখি কোথায় এখন।

মিনারের মোবাইল সাইলেন্ট করা ছিলো।ফোন রিসিভ করে চাপা ভাবে বললো।
-হ্যালো।
-হুম আর বেশিক্ষন না আমি আসছি।তুমি আর তোমার বান্ধবীরা কিছু খেয়ে নাও।
-তাড়াতাড়ি এসো।
-আচ্ছা।

ফোনের লাইন কেটে দিলো মিনার্।

-কিরে আসছে।
-হুম।
-তাহলে অর্ডার দিবো?
-দে।
-পরে কোনো আবার বলিস না বিল দিতে।
-আরে না।
-নিপা এটা কতো নাম্বার হাবলা রে।
-দেখ আসমা হাবলা ডাকিস না।
-কেনো রে!তুই কি ওর প্রতি সিরিয়াস।
-না।যদি দেখি ছেলের টাকা পয়সা আছে তাহলে ঝুলে পড়বো।
-কি বলিস নিপা তাহলে রুদ্র এর কি হবে।
-কি আর হবে ছ্যাকাবিষয়ক মন্ত্রী হবে।
হা হা হা বেপক হাসির রোল পড়ে গেলো।

ওয়েটার....

মিনার অবাক হয়ে শুনলো সব কিছু।

সোজা হেঁটে বেরিয়ে যাবার আগে সে কাউন্টারে গেলো।
-বিল কতো।
-জি ৭০ টাকা হয়েছে।
-হুম;এই নিন।

মিনার নিজে যা খেলো তার বিল দিলো।একটা ড্রিংকসের দাম ৭০ টাকা,না জানি আরো কিছু খেলে কতো বিল আসতো।রেস্তোরাঁর থেকে বের হয়ে মিনার হাটতে লাগলো।

মোবাইল ফোনটা বেজে উঠলো।
-হ্যালো তুমি কই জান।
-এইতো আর দশটা মিনিট।
-তাড়াতাড়ি এসো। আমার যে আর ভালো লাগছে না।
-হুম।

মিনার পেছনে ফিরে গেলো।রেস্তোরার কাউন্টারে গিয়ে বলবো ৭ নং টেবিলের বিল কতো হয়েছে জানতে পারি?
-দু'হাজার পচিশ টাকা।কেনো?
-না এমনি।

আবার বাইরে এসে নিজেকে গুছিয়ে নিলো মিনার আর ভাবছে আহা গালটা কাটা গিয়ে ভালোই হলো।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×