১৯ জন ব্লগার কে সরকার নিরাপত্বা দিচ্ছে। এটা তো খুবই ভালো কথা। ১৯ জন ব্লগার কে নিয়ে আর কোনও চিন্তা রইলো না। বাকি অল্প যে দু-চারজন রইলো তারা বেঘোড়ে মারা পরলেও আন্দোলনের তেমন কোনও ক্ষতি হবে না। কি বলেন? আর তাছাড়া মুরুব্বীরাতো বরাবরই বলেছেন, "যার কেউ নাই তার আল্লাহ আছে"।
আমি শুধু জানতে চাচ্ছি সরকার যাদের নিরাপত্বা দিচ্ছেন তারা আসলে কারা? অর্থাৎ সরকারের নিরাপত্বা পাওয়ার প্যারামিটারটা আসলে কি? ঠিক কি করলে সরকারি নিরাপত্বা পাওয়া যাবে? জানা থাকলে হয়ত চেষ্টা করে দেখতাম। অন্যদেরও উৎসাহিত করা যেত :-) যারা জানেন আওয়াজ দিয়েন।
আমাকে কি কেউ এই ১৯ জন ব্লগারের ব্লগের ঠিকানা দিতে পারেন? অনেকের পোষ্টই পড়া হয়নি। এজন্য অত্যন্ত লজ্জিত এবং আন্তরিক ভাবে
ক্ষমাপ্রার্থী। নিজেকে অপরাধী মনে হচ্ছে। বিশিষ্ট ব্লগার'রা ক্ষমা করবেন আশাকরি।
আর একটা কথা। আমরা আওয়ামীলিগ আর বিএনপি দেখতে দেখতে হয়রান হয়ে গেছি। এই ১৯ জন ব্লগার নিয়ে যদি আর একটা নতুন দল করা যেত তাহলে বোধহয় মন্দ হত না। এরা তো এখন জাতীয় বীর। ভোটে দাড়ালেই পাস।
তবে ১৯ জন দিয়ে ত নির্বাচন করা যাবে না। ৩০০ আসনে দাড়াতে হলে লোক আরও কিছু বেশি লাগবে। সরকার কি বিষয়টা ভেবে দেখবেন? ১৯ জন থেকে নিরাপত্বা দেয়ার সংক্ষাটা ৩০০ জনে উন্নিত করলে ভাল হত। নির্বাচন নতুন কোনও দল গড়ে করা গেল আর পাশ করলে সরকারি দলে যোগ দিয়ে দাও। লাভতো সরকারেরই :-) তত্বাবধায়ক সরকার যেহেতু থাকছেনা আর বিএনপি যেহেতু নির্বাচন করবেনা বলেছে সেহেতু বিরোধীদল বলে কিছু একটা তো থাকা চাই। আমাদের জাতীয় বীরেরা নাহয় সে কাজটা করলো। তত্বাবধায়ক সরকারে'র অধীনে নির্বাচন ভুয়া হতে পারে, নির্বাচিত সরকারের অধীনে নিশ্চয়ই ভুয়া হবে না। কি বলেন?
জাতীয় বীর ভাই ও বোনেরা আগামির সাংসদ হিসেবে আপনাদের অগ্রিম সালাম।
জয় বাংলা......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

