তাহলে জাতীয় বেইমাান কে?
গনতন্ত্র ধ্বংসকারী কে?
"
১৯৮৬ সালের ১ জানুয়ারি নিজেকে চেয়ারম্যান করে এরশাদ ‘জাতীয় পার্টি’ তৈরি করলেন। ওই বছরের মার্চে তিনি ঘোষণা দিলেন, ৭ মে নির্বাচন হবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫-দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বে ৭-দলীয় জোট ১৭ মার্চ ১৯৮৬ এক যৌথ সভায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ১৯ মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক জনসভায় ১৫-দলীয় জোটের নেতা শেখ হাসিনা ‘স্বৈরাচারের নির্বাচনে’ অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ হিসেবে চিহ্নিত করার ঘোষণা দেন। কয়েক দিন পর অদৃশ্য কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ১৫-দলীয় জোটের সঙ্গে ৭-দলীয় জোটের সমঝোতা ভেঙে যায়। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অটল থাকে। নির্বাচনী দৌড়ে আওয়ামী লীগের সহযাত্রী হয় জামায়াতে ইসলামী, সিপিবি, ন্যাপ (মোজাফফর) এবং আরও কয়েকটি ছোট দল। আওয়ামী লীগের মতো একটি পুরোনো ও বড় দল নির্বাচনে অংশ নেওয়ায় এরশাদের শাসন শুধু টিকে যায়নি, রাজনৈতিক বৈধতাও পেয়ে যায়।"
- প্রথম আলো, ১০ নভেম্বর, ২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




