স্বাধীনতার পরে বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে মেনে নিয়েও বলতে চাই:
১) শিক্ষার মান অবনতি হয়েছে!
২) খাদ্য-দ্রব্যে ভেজাল আগের মতই রয়েছে!
৩) চিকিৎসার মান বৃদ্ধি পেলেও তা ঢাকা কেন্দ্রিকই রয়েগেছে অন্তত চিকিৎসকের যোগ্যতা আর প্রয়োজনীয় মেশিনারিজের দিক থেকেত বটেই!
৪) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও যানযট, বিশেষ করে শহর এলাকায়, অসহনীয় পর্যায়ে পৌছেগেছে!
৫) চাকুরীরর সুযোগ-সুবিধা বিকেন্দ্রীকরণ করা হয়নি বলে মানুষ আরো বেশি শহরমুখি বিশেষকরে ঢাকামুখি হয়েছে!
৬) মধ্যসত্বভোগীদের দৌরত্ব বৃদ্ধি পাওয়াতে ধনী এবং দরীদ্রের আয়ের বৈষম্য বেড়েছে!
৭) ইকোনোমির আকার বড় হওয়ার সাথে সাথে করের বোঝা মধ্যম আয় শ্রেণীর নাভিষ্যাস উঠার জোগার করেছে অথচ উচ্চ আয় শ্রেণী শুধু কর ফাঁকিই নয় দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়ে নিচ্ছে!
৮) খুন-গুম থেকে শুরু করে ধর্ষনের মত জঘন্য অপকর্মগুলো বেড়েই চলেছে, দ্রুত এবং দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়াতে এই ধরনের অপরাধ এখন লাগামছাড়া হয়েগেছে!
৯) দলীয়করণ যেকোন সময়ের চাইতে বৃদ্ধি পাওয়াতে মেধা এবং যোগ্যতার মুল্যায়ন কমে যাচ্ছে ফলে প্রকৃত ট্যালেন্টগুলো স্বেচ্ছায় বা অনিচ্ছায় রফতানি হয়ে যাচ্ছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



