somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহুয়া'র পাঁয়ে পাঁ পেঁছিয়ে অর্থহীন কু-তর্ক

২৯ শে মার্চ, ২০০৬ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহুয়া, আপনার "জানহ মন, খোঁজো তার সন্ধান" লেখাটা পড়লাম । খারাপ লাগেনি । তবে আপনার বেহুদা তর্ক শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে । না বলে পারছিনা আপনি তর্ক খুব ভাল করতে পারেন । বস্তির মেয়েরাও আপনার সাথে তর্ক করতে গেলে বাপ বাপ বলে পালাবে ঃ-))
মহুয়া, রাজনৈতিক পক্ষপাতিত্ব আমাদের দৈনন্দিন সমস্যা । যেখানেই যাই রাজনৈতিক বাকচারিতার জ্বালায় আমরা অস্থির ।
আপনি এবং তীরন্দাজ যে তর্কবিতর্ক করলেন সেখান থেকে কি ফলাফল এল একটু বলবেন কি ? আপনি নিজেই আরেকবার পড়ুন তিরন্দাজ কি বলেছে এবং কতটা মার্জিতভাবে বলেছে । হতে পারে তার মত আপনার মতের সাথে মিলছে না, কিন্তু আপনি যেভাবে কোমরে গামছা পেঁচিয়ে ঝগড়া করেছেন তাতে আপনার শোভনতা সম্পর্কে জ্ঞানের অভাব আছে বলেই আমার মনে হয়েছে ।
এবার মূল প্রসঙ্গে আসি । মহুয়া, শেখ মুজিব এবং আওয়ামিলীগ মানেই বাংলাদেশ, আপনার এই ধারনাটা বদলান । শেখ মুজিব পাকিস্তানে বন্ধি, তার পরিবার গৃহ বন্ধি, অনুসারি রাজনৈতিক লেবাস পরা নেতারা ইন্ডিয়ায় বসে খাচ্ছে, ঘুমাচ্ছে আর নাটক-থিয়েটার দেখছে, সেই ইতিহাস কি ভুলে যেতে বলেন ?
মিস মহুয়া, যুদ্ধ করেছে আপামর বাংগালি, শুধু আওয়ামিলীগ বলে বলে গলা ফাঁটিয়ে লাভ নেই । 9 মাসের লড়াইয়ে আওয়ামিলীগের নেতাদের ভুমিকা ছিল দর্শকের, যারা মজা দেখে আর হাত তালি দেয় । যে মা-বোনকে রক্ত দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে, সে আওয়ামিলীগ বা অন্য কোন দল বোঝেনা । সে পরিস্থিতির স্বিকার । স্বাধীন দেশ বোঝে আপনার মত শিক্ষিত মানুষ, অশিক্ষিতর দরকার দু'বেলা দু'মুঠো ভাত, গা'য়ে এক ক্ষন্ড বস্ত্র, শোবার জন্য এক টুকরো জায়গা । স্বাধীনতা খায় না মাথায় দেয়, তা তার জানার কোন দরকারই নেই । স্বাধীন দেশে আপনাদের মত আওয়ামিলীগ, বি.এন.পি. কিংবা জামায়াতের ভক্তরা তাদের কত সুখে রেখেছেন তাতো ভালোই দেখতে পাচ্ছি । অথচ রক্ত তাদেরই দিতে হয়েছিল সব চাইতে বেশি । দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল যে ।
মুজিবের পরিবার 71এ কি করেছে দেশের জন্য ??? আপনি ইতিহাস নিয়ে গবেষনা করছেন, ভাল কথা । কিন্তু পক্ষপাতিত্ব করলেতো যাহা লাউ তাহাই কদু থেকে যাবে । লাভ কি হবে বলেন ?
স্বাধীনতার আগের আর পরের মুজিবের মধ্যে বিস্তর তফাৎ । নেতা মুজিব দেশকে যা দিয়েছে রাষ্ট্রনায়ক মুজিব তা কেড়ে নিতে বেশি দিন সময় নেয়নি । সে সময়ে একটা দুমরে মুষরে পরা দেশকে টেনে তোলা যে সত্যিই ভিষন কঠিন কাজ তা আমি স্বিকার করি । কিন্তু এটাও বুঝি, রাষ্ট্র প[রিচালনার জ্ঞানহীন (প্রত্যক্ষ কিংবা পুঁথিগত) ব্যাক্তির হাতে ক্ষমতা গেলে তিনি কতটা দিশেহারা হয়ে পরেন । দেশের এমন বিদ্ধস্ত আবস্থা, তার উপরে যোগ্য উপদেষ্টার অভাব, নিজের ছেলে-ভাইগ্না, আত্মিয়-বন্ধুদের দৌরাত্বসব এক সঙ্গে ঘিড়ে ধরেছিল তাকে । সামাল দিতে যেয়ে তো তিনি পাগল । এদিকে দূর্ভিক্ষ । সে আরেক দুশ্চিন্তা । এই ফাঁকে আবার ছেলের বিয়েতে কোটি টাকা খরচ ঃ-)) ব্যাংক লুট, মেজর ডালিমের বউ নিয়ে কেলেংকারি, রক্ষি বাহিনি গঠন, সে এক বিতি কিচ্ছিরি অবস্থা । তার উপরে প্রকৃ ত মুক্তিযোদ্ধাদের মুল্যায়নের অভাব খেপিয়ে দিচ্ছিল তাদেরও । সুবিধাবাদিরা সুযোগ বুঝে সুবিধা আদায় করে নিচ্ছিল, আর যারা সব হারিয়েছে তারা রয়ে যাচ্ছিল শুধুই অবহেলিত ।
মেজর জিয়ার মত মুক্তিযোদ্ধারা সে সময় কি পেয়েছে বলেন ? আপনি কি জানেন যারা মুজিবকে হত্যা করেছে তারা 71এ মরনপণ লড়াই করেছে হায়নাগুলোর সাথে ? দেশকে মুক্ত করার অঙ্গিকার ছিল তাদের রক্তেও । কিন্তু তারাই কেন এত অল্প সময়ের মধ্যে ক্ষেপে উঠলো মুজিবের উপরে ??? ভেবে দেখেছেন কখনও ? জহির রায়হান কোথায় হারিয়ে গেল, তা কি আপনার ভাবনায় এক মূহুর্তের জন্যও হানা দেয় ? স্বাধীন দেশে কে তাকে অদৃশ্য করে ফেলল ? কিসের স্বার্থে ? কোন গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ? দুঃক্ষ, এগুলো আপনাদের চোখে পরেনা ।
আপনি আমাকে একটা কথা বলেন, মুজিব কে সপরিবারে হত্যা করা হল, অথচ সারা বাংলাদেশে কোথাও কোন মিছিল-মিটিং হল না । কেন ??? সেটা কি ভয়ে, না কি সেটাই চাইছিল নিস্পেসিত বাংগালি ???
আমি এটা কখনই অস্বিকার করিনা যে মুজিব মানেই স্বাধীন বাংলাদেশের সপ্ন । মুজিব মানে হায়নার বিরুদ্ধে মাথা উচু করে দাড়ান । কিন্তু আপনাদের মত কিছু সুবিধাবাদি চামচা শ্রেনীর লোক তেল মারতে যেয়ে ভুলে যান যে, যুদ্ধটা করতে হয়েছে হিন্দু-মুসলিম-ক্ষৃ ষ্টান-বৌদ্ধ সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে । 25 শে মার্চের সেই কাল রাতের পরে বাংগালির আর উপায় ছিল না । তখন মুজিব কে আর জিয়াই কে ? তখন শুধু জান বাঁচাও আর হায়নাদের তারাও । তাতে দেশ স্বাধীন হোক আর না ই হোক ।
আপনি অবস্য বর্তমানেও কোন একটা দলের সমর্থক সেটা নিশ্চিত । তবে তীরন্দাজের সাথে আমি একটা ব্যাপারে একমত যে বাংলাদেশে এখন আর কোন সৎ দল নেই যারা সবকিছুর উপরে বাংলাদেশকে রাখে, সাধারন মানুষের কথা ভাবে, ব্যাক্তি কিংবা দলীয় সার্থের উর্ধে দেশকে প্রাধান্য দেয় । সুতরাং প্রয়োজন নতুন কোন দল, সে আপনারা যতই কোন দলের চামচামি করেননা কেন । সেটা ডক্টর ইউনুসের মডেল অনুযায়িও হতে পারে, কিংবা বিকল্প ধারার আদলে অথবা ডক্টর মুঃ জাফর ইকবালের ডাকে ।
আরেকটা কথা, যারা আপনার সাথে গলা মেলাননা তাদেরকেই আপনি জামায়াত সমর্থক বলার চেষ্টা করেন । আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, পরবর্তিতে এই ধরনের আচরন করলে আপনাকেই রাজাকার উপাধি নিতে হবে । বাংলাদেশে বসে আপনারা কি করে বাংলার সন্তানদের রাজাকার বলার মত ধৃষ্টতা দেখান, তা ভেবে আমি অবাক হই । বাংলাদেশ কারও বাবার কিংবা স্বামির সম্পত্তি নয় মহুয়া । বাংলাদেশ আমার মত মানুষের সম্পত্তি যারা পাকিস্তান কিংবা ভারতের দালাল না হয়ে স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা নিয়ে সুখে দুখে কিন্তু মাথা উচু করে বাঁচতে চায় । আপনাদের মত সুবিধাবাদিরা সেখানে শুধু করুনারই পাত্র । জাতীয় সঙ্গীত কিংবা পতাকা পরিবর্তনের কথা ভাবার মত বিলাশিতা করার সময় বাংগালি জাতীর কোথায় ??? আপনারা ভাল খেয়ে পরে কত কথা বলবেন আর কত কু-তর্ক করবেন । হা !!!
এসব বাদ দিয়ে মানুষ হন, দেশের সাধারন মানুষের কথা ভাবেন । তাদের জন্য কিছু করা যায় কিনা চিন্তা করেন । কোন রাজনৈতিক দলের চামচামি করার যে দিন বদল হচ্ছে, এটা ভাবার সময় এসেছে মহুয়া । ভেবে দেখবেন আশা করি ঃ-))
স্বাধীন বাংলাদেশ !!!
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৪
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×