somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার বন্ধু, বঙ্গবন্ধু

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে আওয়ামীলীগ , বিএনপি, জাপা এরকম আরও ১০০টা দল থাকতে পারে আর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনি যে কোন দলকেই সমর্থন করতে পারেন কিন্তু শিকড় একটাই, আর তা হল মুক্তিযুদ্ধ। একক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়নি এটা জানা কথা, কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা নিয়ে বলতে গেলে নায়ক হিসেবে যার নাম বলতে হয় তিনি শেখ মুজিবর রহমান, বাংলার বন্ধু, বঙ্গবন্ধু। ভরাট কণ্ঠে , তর্জনী উঁচিয়ে ৭ মার্চের সেই শরীর কাঁপানো ভাষণ -
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়য়য়য়য় বাঙলাআআআ ...
অথচ ৯ মাস পাকিস্তানে বন্দী থাকার পরেও যে নায়ককে পাকিস্তান সরকার কিছু করার সাহস পায়নি, তিনি নিহত হয়েছিলেন তারই সোনার বাংলার সোনার ছেলেদের হাতে। ১৯৭৫ এর সেই অন্ধকার ১৫ আগস্ট। মাঝরাতের কিছুপরে বেঙ্গল ল্যান্সারস আর বাংলাদেশ আর্টিলারী ডিভিশনের সেনারা ঢাকার প্রধান ক্যান্টনমেন্ট থেকে ধীরগতিতে এগিয়ে যেতে শুরু করে শহরের পরিত্যাক্ত ও অর্ধনির্মিত ২য় বিমানবন্দরের দিকে। পুরো বাহিনীটি একটি লাইনে মূল রানওয়ে দিয়ে এগিয়ে যেতে থাকে। কর্ণেল ফারুক, যিনি একটি ট্যাঙ্কে চড়ে অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি স্পষ্টভাবে তার বাহিনীকে জানিয়ে দেন যে তারা মুজিবের এই শাসনকালের সমাপ্তি ডেকে আনতে রওনা হয়েছে। এরপর ফারুক - রশীদদের পুরো বাহিনীটি এগিয়ে যায় তিনটি গ্রুপে ভাগ হয়ে। মাত্র তিন ঘন্টায় তারা মুজিব এবং তাঁর পরিবারের অন্তত চল্লিশ সদস্যকে হত্যা করে। আজ ১৫ আগস্ট, ২০১৫। ৪০ বছর পর এসে ১৬ ডিসেম্বরকে 'স্বাধীনতা' দিবস হিসেবে জানা ইয়ো ডুড প্রজন্ম কিংবা ৭৫ এর ১৫ আগস্টের বদলে ৭১ এর ১৫ আগস্ট উল্লেখ করে ফেসবুক পোস্টানো প্রজন্ম মুজিবকে কতখানি ধারণ করতে পারে জানিনা কিন্তু আমার ভীষণ লজ্জা করে, ক্ষোভ হয় কারণ আমরা সেই জাতি যারা জানি আমাদের সামনে নিয়ে যাওয়া মানুষকে কি করে পিছন থেকে মারতে হয়।
হে বঙ্গবন্ধু গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ...
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×