------- শাফিক আফতাব ------------
আমার সুসংবাদগুলো তোমাদের কষ্টের কারণ হয়,
দুঃসংবাদগুলো তোমাদের মনে পুলকের সঞ্চার করে ;
অথচ একবেলা আমি উপোস থাকলে ভ্রুক্ষেপ করোনা তোমরা,
তাহলে কেনো আমার সুসংবাদে কষ্ট পাও,
শুনেছি, যদি শোনো : এই শহরে আমি পানের দোকান করি,
কিংবা মাছের আড়তে কাজ করি,
কিংবা রিক্সা চালাই, চুরি কেসে ধরা খেয়েছি,
তোমরা অট্রহাসিতে আসর ফাটাও :
হা ! হা ! মেধাবী ভালো ছাত্রের একি হাল !!
যদি শোনো গবেষণার জন্য বৃত্তি পেয়েছি অক্সোফোর্ডে
সেরাতে ঘুম হারাম হয় তোমাদের,
কিংবা যদি শোনো এই শহরে আমি হাউজিং-এ প্লট কিনেছি,
তখন তোমরা উত্তেজিত হও : বলো, ওতো ভূমিদস্যু।
তোমাদের খুশি আর কষ্টের কারণ জানিনা
তোমাদের খুশির জন্য তাহলে কি আমি বেকার পড়ে থাকবো ?
২৩.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

