(((( শাফিক আফতাব ))))
রক্তরা উত্তেজিত ; প্রখর করে তোলে পতিতভূমি,
বীজ বপণের লাগি কৃষকেরে দেয় তাড়া ;
মনে হয় কারে যেন গেলো সে চুমি,
নদীর জলেরা বয় অস্থির দিশেহারা।
ফুলে আর ফসলে আহা ! পৃথিবী কত সুন্দর মনোরম,
উষর পতিত ভূমি আগাছা বাড়ায় ;
আহা কত মধু আর পুলকে ভরা মম অনুপম,
হাতছানি দিয়ে ডেকে যায় অমরায়।
আমাদের দুজনার মন একটি বিন্দুতে মিলিত হলেÑ
পৃথিবীর আদিম ট্রেন চলে পুরানো বনানীর পথ ধরে ;
নদী, নক্ষত্র, বাতের বাতাস বয়ে যায় কত কোলাহলে,
স্বর্গ সৃজিত হয় তখন ধরায় ! কীসের মরণের পরে।
তুমি আমি পরস্পর একান্ত নিবিড় চলি পৃথিবীর পথে
কত ফুল কত ফল ফোটে তাই আমাদের শপথে।
২৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

