= শাফিক আফতাব --------
ভেজা শাড়ির নীচে খলবল করে কুমড়োর ফুল,
তাই দেখে মনে আসে কামনার বান ;
সাকার্সের স্টেজে নেচে যায় হরেক রঙের পুতুল,
সাবলীল আর প্রাঞ্জল হয় ুধিত প্রাণ।
তুমি কাছে এলে মনের গহীনে ফোটে গুচ্ছগোলাপ,
ঘ্রাণে মদির করে তোলে নাগরিক জীবনের লগন ;
অমরার থেকে আসে মধুর সংলাপ,
ক্রমাগত আসে মনের গহীন তোমারী অনুরণন।
খোলা বিন্যাসচুলে কাজলকালো চোখে হয়ে ওঠো নান্দনিক
সুঠাম দেহের গঠনে মনে হয় করি নিবিড় কারুকাজ,
জ্ঞানহীন তাকাই আমি দিগি¦দিক ;
কোথাও যেন পালাই ছেড়ে এই দেশ আর সমাজ।
খলবল বুকে খেলে যায় আজব যাদুর গুঁটি ;
তোমাকে পেলেই আমার অনাদী অনন্ত ছুটি।
নারায়ণগঞ্জ,
২৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

