# শাফিক আফতাব ------------
নরম সোনালী মুখে ঠিকরে পড়েছে সকালের আলো
কাঁচাপাকা শশ্র“ স্বর্ণলতার মতোন ছেঁয়েছে বদন,
ঢেউ খেলানো মাথায় চুলের বিন্যাস পরিপাটি, কালো ;
আহা ! কত নিপুণ মনে হয় পিতার দেহের গঠন।
খড়মের খটখট শব্দে তিনি বেরুচ্ছেন মিয়াবাড়ি হতে,
পূর্বপুরুষের ভঙ্গি তার হাটাঁর চলনে ওঠছে ফুটে ;
কথা বলছেন স্বতস্ফ’র্ত, কত বুদ্ধির দীপ্তি তাতে,
তাঁর স্মৃতি শুধু জেগে আছে মম মানসপুটে।
মাইকেল আর নবীনচন্দ্রের কবিতার কত আধুনিক বঙ্গানুবাদ
ইংরেজী কবিতার কত প্রাঞ্জল আর সাবলীল তরজমা, অর্থ
ইতিহাসের পাতায় তাঁর কত কত দখল ; বিচরণ অবাধ ;
ভালো মানুষ হওয়ার জন্য পিতা কঠিন শাসন আর শর্ত।
পিতা নেই, আছে পিতার আদর্শ আর রক্তের ধারা ;
ঘুম ভাঙলে দেখি দুচোখে আমার অশ্র“র ফোয়ারা।
২৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

