রাত্রি বাড়ে, নির্জন নদী ক্রমশ বয়ে চলে অন্তগুঢ় স্রোতে,
কাশফুলে, আর গোলাপগুচ্ছের পাঁপড়ির ঘ্রাণে হই ; বোধহীন,
শিহরিত পুলকের বন্যা ভাসে রক্তের প্রপাতে ;
ঝড়ে প্লাবিত হয় আমার মনের গহীন।
ফেসবুকের চ্যাটলিষ্ট থেকে একে একে কমে আসে সবুজের সংকেত ;
অবশেষে জিরোতে এসে পৌঁছায় ফেসবুক আর ব্লগের নিক,
কেউ জেগে থাকেনা ; এমনকি দুষ্ট চোর ডাকাত আর ভূতপ্রেত
আমি শুধু ব্যর্থ প্রয়াসে লিখে যাই ; ছাপার অযোগ্য দুঃখের লিরিক।
পাশে ছিলে, দিয়েছিলে ওম ; আর শান্তস্নিগ্ধ মোহন ঘুমের সুখ ;
সূর্যমুখীর মতোন ফুটেছিলে ভোরের নরম আলোর ছোঁয়ায় ;
আমার আগমনে একদিন তুমি ছিলে কত উৎসুক !
আজকের রাতে জেগে আমি তাই তোমার সেই মায়ায়।
যদি আসো, পাশে বসো ; মেলো ধরে, পুঁেজার কুলা
গনগনে আগুণে পুড়ে, খাঁটি সোনা হবো ; ও আমার ‘শিলা’।
২৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

