Ñ(শাফিক আফতাব)Ñ
তোমাদের শিকারের কাহিনী
মাংস ভক্ষণের কাহিনী শুনলে আফসোস হয় ;
মনে হয় জন্মটাই বৃথা গেলো ;
তোমরা কত জায়গায় যায় !
ডজন ডজন প্রেম করে,
অজস্র নারীর সাথে মিলিত হয়,
ফুলপরী মেয়েদের রাত সাথে কাটাও ,
উপবিষ্ট হয় মঞ্চে ;
কত ভালো থাকো তোমরা।
খাও উপাদেয় সুষোম খাদ্য,
সারারাত বাজায় বাদ্য,
মাংনা উপগত হও , কিংবা এক দুই পয়সায় ?
কিংবা ঘুষ আর উৎকোচের টাকায়
কত আরাম পাও তোমরা, কত আয়েশে থাকো,
আমরা শুধু
সারাজীবন এক নারীর হাতের পাক খেয়ে
রুগ্ন হই ;
আমাদের শরীরের ডাক্তারী পরীক্ষা নেই
আমি জীর্ণ শীর্ণ বেঁচে থাকি।
আমরা পাঁচতারা হোটেল চিনিনা
চিনিনা চাইনিজ রেঁস্তরা।
তোমরা মাংস খাও ; গরু ছাগলের মাংস ;
হরিণীর মাংস, নারীর দেহের সুগন্ধি মাংস
নাক ঘষো, মুখ ঘষো
সকালের হাঁসের মতোন বদ্ধপুকুরের জলে
গুলি ফোটাও
প্রকৃতির মতোন অবাধ আর উদার হও
মানব সমাজ থেকে নাম কেটে পশুদের সাথে সহাবস্থান করো।
২৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

