= (শাফিক আফতাব) =
সকল মানুষই কি সৃষ্টির সেরা জীব ?
অনেকে আছেন না পশুর চেয়েও অধম !
তারা কেনো সেরা জীবের উপাধী পেয়ে গবির্ত হবেন ?
তারাতো সৃষ্টির সবচে নিকৃষ্ট জীব !
তাই যদি না হবে,
তারা নিজকে প্রশ্ন করুণ : তারা পশুদের চেয়ে হিংস্র নন ?
তাদের আক্রমণ আক্রোশ কি পশুদের পরাজিত করেনা ?
এর একটা বিহিত হওয়া দরকার ;
প্রভূ যদি খারাপ লোকদের চিহ্নস্বরূপ একটি করে তিলক উপহার দিতেন,
তবে খারাপ মানুষ নির্বাচন করতে আমাদের অসুবিদা হতোনা,
অথবা খারাপ লোকদের পশ্চাত দেশে বান্দরের মতোন একটি করে দীঘল লেজ
গজাতো রাতারাতি,
ভালো কাজের পর লেজটি আপনা আপনি উঠে যেতো ,
তাহলে তাদের চিনতে এতটুকু অসুবিদা হতোনা আমাদেও ;
হে ইশ্বর হে প্রভূ তা করা যায় না কি ?
তাই করে দাও প্রভূ এই প্রিয় স্বদেশ আমাদের তাদেব কবল থেকে বাঁচুক
দুর্নীতিতে ফাস্ট ক্লাশ পাওয়া উপাধীটাও ঘুচে যাক।
২৫.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

