-- = শাফিক আফতাব -------------
আইন নীতি ধর্ম এগুলো কি সাধারণ মানুষের জন্য ?
প্রণেতাগণের জন্য নয় ?
তাহলে রাজাবাদশাদের বিলাসব্যসনের কথা চিন্তা করুন।
আদি থেকে অদ্য।
প্রাচীন যুগ থেকে সাম্প্রতিক।
যারা নীতি কথা বলেন ;
তাদের জীবন ইতিহাসের অধ্যায় ঘাটুন ;
দেখবেন কি হৃদয়বিদারক কাণ্ড !
সাম্প্রতিক কালের কথা বলি।
জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের ভার পরিকল্পনা মন্ত্রণালয়ের ;
তাদের শ্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’
কিংবা ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’
যদি আপনি এই মন্ত্রণালয়ের সকল কর্মকতা আর কর্মচারীর পরিসংখ্যান করেন ;
দেখবেন প্রায় প্রত্যেকেরই দুটি অধিক কিংবা ডজন সন্তান ;
অনুরূপ যারা নীতি কথা বলেন তাদের চারিত্রিক অনুসন্ধান চালান,
দেখবেন ঘুষ, দুর্নীতি আর প্রতারণার ফিরিস্তি।
আইনপ্রণেতাগণের ধর্মকর্ম আর কার্যকলাপের খোঁজ খবর নিন ;;
দেখবেন, কেঁচোর গর্ত থেকে সাপ রেরুচ্ছে।
এসব ভেবে আমরা খাঁই হারিয়ে ফেলি,
সবকিছু এলোমেলা আর আবোলতাবোল মনে হয়।
আরো অজস্র উদাহরণ মনের গভীরে অনুরণন তোলে
এসব বলে মানুষকে ক্ষেপিয়ে আর লাভ কি ;
যে যার মতোন চলুন,
মুখে নীতি আইন আর ধর্মের কথা বলুন ;
আমাদের কিছুই বলার নেই ;
তবে মালথাসের অনিবার্য সূত্র যদি সত্য হয়, শিক্ষা পাবেন;
মরণের আগে বিকলাঙ্গ হবেন
কিংবা অসার অকোজো হবেন ;
কিংবা ধুঁকে ধুঁকে কুঁরে কুঁরে মরবেন
তাহলে আমরা কষ্ট পাবেনা,
আনন্দ পাবো একটু।
২৫.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

