-= শাফিক আফতাব -------------=
প্রিয় সময় আর আপনজন দূরে চলে যায় একে একে,
খালি খালি লাগে অস্থির মনে; কোথায় যেন পালাই ;
কত চরাই উৎরাই পেরিয়ে এলাম কত পথ এঁেকবেঁকে,
কত গান, আর কত কবিতা, কত যে বাজালাম সানাই।
রোদে পুড়ে জলে ভিজে দেহের চামড়ায় শ্যাওলা ;
কত দুঃখ বেদনার জল পান করে হলাম সর্বাংসহা ;
সুখ আর দুঃখকে মনে হয় সমর্থক শব্দের ডালপালা ;
সবকিছুতেই যেন আজ কেমন ছন্নছাড়া ভাব, অনীহা।
অবশেষে তুমি এসেছিলে কাছে আপন হবে বলে আমার ;
তুমিও দিলে ফুলবল টিমের সেরা খেলোয়াড়ের গোল ;
চেয়ে দেখা ছাড়া আর আমার কিছুই যেন নেই করার,
আপনাই আজ কি যেন বলে যাই আবোল তাবোল।
হৃদয় থেকে সবকিছু চলে গেলে আমি হই নিঃসঙ্গ ইতিম ;
দেহে প্রাণ আছে, তবু যেন মনে হয়, আমি জড়ের প্রতিম।
২৬.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

