(শাফিক আফতাব)
আঁধারে মিশে থাকে রহস্য ; কিংবা জলের গভীরে ;
তারে হাতড়ায়ে সাড়া হই, পাই না তার কূল-কিনারা,
রাত্রি কাটে, দিন যায় ; নদীরা ক্রমশ ধাবমান সাগরে ;
রহস্যের জালে নিত্যই জড়িয়ে গিয়ে হই দিশেহারা।
আমি কি জানিতাম ? জীবন আমার জলের গভীরের মতোন ;
সমস্ত রহস্য লুকিয়ে থেকে আমাকে দেখাবে অলীক জাল,
জল সেচে জুটবেনা একটি কানাকড়ি, এমনকি তামার রতন ;
কে জানিত আমার জীবনে নামবে এমন আকাল !
এই মধ্যজীবনে যত স্বপ্ন আমি দেখেছি ঘুমে কিংবা জেগে ;
সবিই অলিক ভ্রান্ত আর মিথ্যের মুখোশের কৃত্রিম সাজ ;
সবিই ব্যর্থতার সাথে মিতালী পেতে গেছে ভেগে ;
আমি আজ নিঃসঙ্গ স্বপ্নহীন পড়ে থাকি, উচ্ছিষ্ট ভাবে সমাজ।
সবার স্বপ্নই সোনা ফলে ; আমার ফলেছে স্বাস্থ্যবতী কলা,
স্বপ্নহীন আমি, সঙ্গী আমার একটি গৃহকোণ, আর এই নিরালা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

