= শাফিক আফতাব =
দিন যায় ; মুত্তিকার শরীর পড়ে আস্তরণ,
নদীরা ভরাট হয়, স্মৃতিরা সঞ্চিত হয় কালের গহবরে,
ক্রমশ বদল হয় তোমার ভালোবাসার মন ;
পাঁজরের খুঁিট হয়ে আসে নড়বড়ে।
পৃথিবীর শরীর দেখে, মানুষের সাথে একাত্মতায় প্রজ্ঞা বাড়ে,
হরেক অভিজ্ঞতা সঞ্চিত হয়ে হয় দুধের সর ;
বিখ্যাত উক্তি কিংবা বাণী রচিত হয় জীবনমন্থনজ্বরে !
প্রস্থানের সময় আসে ভীষন তৎপর।
কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর শ্রমের নির্যাসে ছিনিয়ে আনি সাফল্য ;
ভোগের জন্য সাজাই জীবনের ডাইনিং-এ,
মৃত্যুর দূত নিমন্ত্রণ দেয়, আপনার প্রস্থান আগামীকল্য ;
গলা ধরে পাশে এসে কাঁদে আমার অর্ধাঙ্গিনী প্রিয়ে।
এ জীবন ক্ষীণ, কিছু নয়, যেন হাতপাখার বাতাস ;
কতটুকু দেখলাম নদী, নক্ষত্র, প্রান্তর, তারাভরা লাকাশ !
২৬.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

