= শাফিক আফতাব =
চৈত্রের বৃষ্টিজলের গন্ধ আসে, ধুলোভেজা পিচঢালাপথে
হেঁটে চলি, তোমার শাড়ির আঁচলের ভাঁজে মুখ গুঁজে ;
পথে বৃষ্টি আমাদের ভিজে দিয়ে যায় ; ভাসে জলছাপেতে
ভেতর বাড়ির সৌন্দর্যের ঘ্রাণ ; কী সুন্দর মন অজ্ঞাত আমেজে।
বৃষ্টির ভেতর ফুটে ওঠে উষ্ণ উষ্ণ অজস্র ফুল
তুমি নিবিড় হলে সমতলে প্রবাহিত হয় আদিম স্রোতস্বতী
পাতাকাণ্ড বাতাসে ঝাঁপড়ায় স্থির থাকে বৃক্ষেরমূল
আপন নিয়মেই পৃথিবীতে হয় আহ্নিক আর বার্ষিকগতি।
তুমি এলে চৈত্রের দহনে বর্ষা আসে, ধুলো ভেজে পৃথিবীর
এক শান্ত স্নিগ্ধ ফুরফুরে পুলকের ঘ্রাণ ভাসে হৃদয়ে
আম জাম কাঠাঁলের ছায়া কত সুনিবিড়
ঊৃষ্টির জলে ধুয়ে হয়ে যায় খেকশিয়ালীর বিয়ে।
চৈত্রের বৃষ্টিতে আজও তোমাকে পাই মনের শাশ্বত গহনে
দিয়েছিলে যা, নিয়েছিলে যা ; মনে পড়ে আজ যেন ফালুনে।
২৬.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

