= শাফিক আফতাব -------------
জেসিকা, তোমার এখন চন্দ্রবিলাসীদিন,
আমার কিন্তু শ্রাবণের হৃদয়বিদারী কান্নাই সমীচিন ;
তোমার ঈষদুষ্ণ কামরা ,
আমার মলিন ময়লা চামড়া ;
তুমি থাইগ্লাসের ফাঁক দিয়ে দেখো মেঘের কোল,
আমার কিন্তু মোলা মাছের ঝোল ;
জানি, তুমি ভালো আছো পান্থপথের আলিশান ফ্ল্যাটে,
আমার কিন্তু পা ভেঙেছে ঘাটে ;
তবু তুমি ভালো থাকো :
এই প্রিয় দেশের জন্য দাও কতিপয় তাজা সৈনিক ;
আমার তো সাধ্য নেই,
তুমি যাবার পর আসেনি আর কেউ ;
মিছে কুসন্তান জন্মা দিয়ে কেনো বাড়াবো দেশের বোঝা,
এমনিতেই লোকের ভাড়ে নুজ্বমান দেশ
নিজেরই নেই কর্ম,
তাই তো চিরকুমারের পদবী নিয়ে ভালো আছি, এই শহরে ;
যদি পারো দিও কয়েকটি সূর্যসৈনিক,
যাঁরা দেশটাকে বাঁচাবে আমাদের,
তুমি এলে হয়তো ভালো হত,
না এসেই বরং ভালো হয়েছে বুঝি ;
শুকনো শুক্রিটে আর কত মেধাবী সন্তান জন্মতে তুমি,
এখন বছরান্তে সজিব প্রজননে জন্ম দাও মেধাবী সন্তান ;
আর্তমানবতায় সেবায় নিয়োজিত হোক
দেশ ও দশের জন্য হোক নিবেদিত প্রাণ।
আর তুমি হও স্বর্ণগভা মা,
একদিন যাতে বুক ফুলে মাথা উঁচু করে বলতে পারি
এই স্বর্ণগর্ভা মায়ের আমি প্রেমিক ছিলাম।
০৩.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


