........................................
আস্তানার, সবজান্তা শমসের ;
.......................................
তোমাদের আস্তানায় কেটেছে কিছুদিন,
আতিথেয়তায় ঋদ্ধ করেছিলে আমাকে ;
দিনগুলি ছিলো যেন কেমন শিরিণ,
ভাসছে আজ বসন্ত বাতাসে ফাঁকে।
ইতরের সন্তান এক, সেজেছিলো ভদ্রবাবার ছেলে,
পৃথিবীর সবকিছু তার জানা ; সে সবজান্তা শমসের ;
সাগরের গভীরে কী আছে ? সে নির্দ্বিধায় যায় বলে ;
টাকা চুরি করত সে মানুষের পকেটের।
তোমাদের আস্তানায় আমি ছিলাম এক বুড়ো শয়তান,
মুখের কপাট বন্ধ রেখেছিলাম ; শত্র“ বাড়বে বলে ;
তারপরও জন্মালো সেখানে বান্দরের শাবক একখান ;
পুলিশের কনস্টবল বাবাকেই ডাকতে কমিশনার বলে।
আস্তানার দিন তবু ছিলো কেমন ভালো আর ফুরফুরের ;
তবু কথা মনে হয় সবজান্তা শমসেরের।
০৩.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


