----- শাফিক আফতাব-------
পূর্ণপ্রদাহে ঝিনুকের মতো ফুটলে, মেলে দিলে হৃদয় ;
অমনি শিমুলের শাখা লালে লাল হতে হতে হলো অগ্নিবৃক্ষ,
সব দিতে দিতে দিয়ে দিলে তোমার সমুদয় ;
বলাকারা উড়তে উড়তে ভরিয়ে ফেললো শূন্য অন্তরীক্ষ।
অতিদূর পথহাঁটা পথিকের তেষ্টায় তুমি যেন একগ্লাস শরবত ;
কিংবা মা হারা শিশুর কাছে বড় বয়সে পাওয়া এক আদিম শুশ্র“ষা,
বসন্তের প্রান্তরে বেজে উঠলো মধুস্বর নহবত ;
পুলকেরা পাঁপড়িতে ছেঁয়ে গেলো আমাদের ভালোবাসা।
মনে হয়, কতদিন খাই না ; এই রাজবাড়ির রাজভোগ ;
মনে হয়, হয়েছে, এই মন ; চৈত্রের খাঁ খাঁ আর ধুঁ ধুঁ মাঠ
তুমি এসেই অনুপমা, মিলিয়ে দিলে হিসেবের যোগ ;
আর অমনি খুলে গেলো, হরতালে বন্ধ ; মনের কপাট।
এই বসন্তে, পূর্ণপ্রদাহে ; ফুটলে তুমি ; আমি বাউলগায়ক,
তেমার জন্য, আমার এই বসন্ত-বন্দনা, শুভ হোক,শুভ হোক।
০৬.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


