- শাফিক আফতাব---------
জেসিকা, আজ বেরুবে না রাজপথে ;
ঘরের দরজা জানালা বন্ধ করে এসো
ভারোবাসাবাসি খেলি,
কেনোনা আজ তো হরতাল,
উত্তাল রাজপথ !
আমরাও না হয় উত্তাল হয়ে উঠি,
তাল হারিয়ে ফেলি, রচি পদাবলি।
আজ তোমার অফিস নেই,
তুমি আজ আমার আবহমান অফিসে হাজিরা দাও,
বাহিরে তো সাহিংস পরিবেশ,
তুমি চোরাগোপ্তা হামলায় শিকার হতে পারো,
অতর্কিত আক্রমণের শিকার হতে পারো,
তারচে বরং এসো ভালোবাসাবাসি খেলি,
শুভ্র জলে করি জলকেলি।
তবে কোনো শাবক জন্মবো না আমরা,
কেনোনা এই উত্তপ্ত আর উত্তাল পরিবশে জন্মলে
মানসিকগঠনও উত্তপ্ত হবে,
হয়তো ‘ও’ সহিংতার ধারক হবে।
দেশের রাজনৈতিক পরিবেশ ঠাণ্ডা হোক,
তারপর এক শুভদিন দেখে, আমরা এই রাজপথে বপণ
করবো মানবশস্যেও বীজ,
যাতে সুসন্তান হয়ে ওঠে আমাদের সেই সন্তান।
০৭.০৩.০২১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


